রাজধানীর যানজট কমাতে প্রতি ১৫ দিন পর পর সমন্বয়

প্রকাশ:
Print news

ঢাকা মহানগরীতে চলমান মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজ থেকে সৃষ্ট যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনদের নিয়ে প্রতি ১৫ দিন পরপর নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, ঢাকা শহর ও এর আশপাশের এলাকায় চলমান উন্নয়নমূলক কাজ যাতে সমন্বিতভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করাই এই সভার মূল লক্ষ্য। কোনো সংস্থা যাতে কাজ শেষ করার পরপরই অন্য সংস্থা একই স্থানে পুনরায় খোঁড়াখুঁড়ি না করে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করাই সরকারের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ির ভোগান্তি কমাতে বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়কে সমন্বিতভাবে ইউটিলিটি শিফটিং বা নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্প তদারকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা ও ডেসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মেগা প্রকল্প পর্যবেক্ষণে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। কাজের অগ্রগতি পর্যালোচনায় নিয়মিত সভার পাশাপাশি প্রয়োজনে কর্মকর্তা পর্যায়ের সাব-কমিটি গঠন করা হবে, যারা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আধুনিক সিস্টেম চালু করা হয়েছে, যার ইতিবাচক সুফল পেতে শুরু করেছে নগরবাসী।

রাজধানীর যানজট নিরসনে বাসস্ট্যান্ড স্থানান্তরের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এগুলোর জমি অধিগ্রহণ ও সার্বিক পরিকল্পনার কাজ চলমান। এ ছাড়া রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে চিহ্নিত করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল সড়কে থ্রি-হুইলার বা ছোট যানবাহন চলাচল শৃঙ্খলাবহির্ভূত। তবে এদের আকস্মিকভাবে বেকার না করে একটি নীতিমালার মাধ্যমে পর্যায়ক্রমে শৃঙ্খলায় আনার প্রক্রিয়া চলছে।

অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন পিলারের অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে যেসব চার্জিং পয়েন্ট গড়ে উঠেছে, তার বিরুদ্ধে সরকার সাঁড়াশি অভিযান শুরু করেছে। ইতিমধ্যে অসংখ্য অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন
শিরোনাম :
নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন