
বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ইরান-ইসরায়েল ও রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। পেট্রল ও ডিজেলের দাম বাড়ার পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং সৌদি আরব ও রাশিয়ার তেল শোধনাগারে হামলার মতো ঘটনা বিশ্বব্যাপী জ্বালানি পরিশোধন সক্ষমতা কমিয়ে দিয়েছে। এই সংকট বিশ্বজুড়ে সাধারণ মানুষের ওপর বিরূপ প্রভাব ফেললেও, মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর জন্য তা ব্যাপক মুনাফার সুযোগ তৈরি করেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে। সবমিলিয়ে, বৈশ্বিক জ্বালানি খাতে এই চরম অস্থিরতায় ভুক্তভোগী বিশ্বের প্রায় সব দেশের মানুষ। কিন্তু এমন সংকট ও অস্থিরতাই যেন শাপে বর হয়ে দেখা দিয়েছে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানগুলোর জন্য।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি বাজারের অস্থিরতায় এক্সনমোবিল ও শেভরন গত ত্রৈমাসিকে আশাতীত আয় করেছে।
এক্সনমোবিলের মুনাফা হয়েছে ১৫.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।
শেভরনের মুনাফা দাঁড়িয়েছে ৯.৯ বিলিয়ন ডলারে, যেখানে গত বছর একই সময়ে এটি ছিল সাড়ে ৩ বিলিয়ন ডলার।
এই সাফল্যের ফলে এক্সন গত ছয় বছরে প্রথমবারের মতো তেল উত্তোলনের চেয়ে পরিশোধন ব্যবসা থেকে বেশি আয় করেছে।
শেভরনের ক্ষেত্রেও এই খাতগুলোতে আয় ছয় বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
জ্বালানি উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে নিজেদের শোধনাগারে বিনিয়োগ অব্যাহত রেখেছে এক্সনমোবিল। প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা নিল হ্যানসেন জানান, বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা মেটাতে তাদের কর্মীরা নিরলস কাজ করছেন। অন্যদিকে, শেভরনের প্রধান অর্থ কর্মকর্তা ইমার বনর জানিয়েছেন, তাদের শোধনাগারের দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে। তার মতে, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সর্বনিম্ন ৬৮ ডলার থেকে সর্বোচ্চ ১৩২ ডলারে পৌঁছানোই জ্বালানি বাজারের তীব্র অস্থিরতার প্রমাণ। তৃতীয় প্রান্তিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের স্পট দর প্রতি ব্যারেল সর্বনিম্ন ৬৮ ডলার থেকে বেড়ে সর্বোচ্চ ১৩২ ডলারে পৌঁছেছিল।
বিশ্লেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, জ্বালানির এই উচ্চমূল্য মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ ভোটারদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা আসন্ন নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০