মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত

প্রকাশ:
Print news

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নতুন কাজের ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক হ্যান্ডেলে ছবিটি শেয়ার করার পর থেকেই শোবিজ অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’ এই রহস্যময় বার্তার পর থেকেই দর্শক ও ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, এটি কি কোনো নতুন সিনেমা নাকি ধারাবাহিক নাটক? ছবিটি দেখে অনেকেই ধারণা করছেন, কোনো নতুন কাজের সূত্রেই একসঙ্গে দেখা গেছে তাদের। তবে নতুন প্রকল্পের বিষয়ে বিস্তারিত না জানিয়ে কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছেন নির্মাতা নিজেই। আর সেই প্রকল্পে মোশাররফ করিমকে দেখা যাবে কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। তবে, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি ফারুকী। তাই মোশাররফ করিমকে নিয়ে নতুন কাজের অপেক্ষায় থাকলেও, ‘১৬৮০’ ঠিক কীভাবে পর্দায় আসবে—সেই উত্তর আপাতত রহস্যেই রাখছেন নির্মাতা।

ফারুকীর ক্যারিয়ারে ‘৪২০’ ও ‘৮৪০’—দুটি কাজই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আলোচিত। ২০০৭ সালে প্রচারিত মোস্তফা সরয়ার ফারুকীর নাটক ‘৪২০’ বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজের মাইলফলক হিসেবে পরিচিত। দুই চোরের ঢাকায় এসে রাজনীতিতে জড়িয়ে পড়ার গল্পটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। নাটকটিতে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেলসহ একঝাঁক তারকা অভিনয় করেছিলেন। ২০০৭ সালে প্রচারিত এই ধারাবাহিকের গল্পে দেখা যায়, দুই চোর ঢাকায় এসে নানা ঘটনার মধ্য দিয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। ব্যঙ্গ ও হাস্যরসের মিশেলে নির্মিত গল্পটি সে সময় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে নির্মাতা ফেরেন ‘৮৪০’ নিয়ে। ‘৪২০’-এর পরবর্তী কিস্তি হিসেবে আলোচিত এই কাজের প্রেক্ষাপট ছিল ক্ষমতাচ্যুত নেতাদের নিয়ে। এতে নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল এবং জাকিয়া বারী মম অভিনয় করেছিলেন। এবার ‘১৬৮০’ নিয়ে নির্মাতার এই ইঙ্গিত দর্শকদের মধ্যে সেই গল্পের জগতে নতুন কোনো চমক দেখার সম্ভাবনা তৈরি করেছে। তার এই বক্তব্য থেকেই দর্শকের ধারণা, ‘৪২০’ ও ‘৮৪০’-এর পর গল্পের পরবর্তী কিস্তি হিসেবে ‘১৬৮০’ নির্মাণের পরিকল্পনা থাকতে পারে।

তবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার নতুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তিনি এ প্রসঙ্গে গণমাধ্যমকে স্পষ্ট করেছেন যে, ফেসবুকে যতটুকু শেয়ার করেছেন, তার বাইরে এখনই আর কিছু বলার নেই। ফলে এটি কি কোনো চলচ্চিত্র নাকি ভিন্ন কোনো ফরম্যাটের কাজ, তা জানার জন্য দর্শকদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এর চেয়ে বেশি আমি এখনই বলতে চাচ্ছি না। ’।

মোশাররফ করিম ও মোস্তফা সরয়ার ফারুকীর এই রসায়ন সবসময়ই দর্শককে নতুন কিছু উপহার দিয়েছে। তাই তাদের এই নতুন সম্মিলন বড় কোনো চমক নিয়ে আসবে কি না, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ‘১৬৮০’ নিয়ে আপাতত রহস্যই বজায় থাকছে।

শেয়ার করুন
শিরোনাম :
নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর