মাহবুবুল খালিদের কথায় আসিফ আকবরের নতুন রোমান্টিক গান

প্রকাশ:
Print news

গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের কথা ও সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের রোমান্টিক এই গানটিতে প্রেম, রূপ এবং মুগ্ধতার প্রকাশ ঘটেছে লোকজ শব্দের নিপুণ বুননে। গানের কথামালায় প্রিয়তমার সৌন্দর্যের প্রতি এক প্রেমিকের গভীর ভালোলাগা ফুটে উঠেছে। গানটির কয়েকটি পঙ্‌ক্তি হলো, “সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।”

গানটির অডিও এরই মধ্যে ‘খালিদ সংগীত’-এর নিজস্ব ওয়েবসাইটে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। খুব শিগগির প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটির সংগীতচিত্র প্রকাশিত হবে বলে জানা গেছে।

দেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে মাহবুবুল খালিদ দীর্ঘদিন ধরে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তাঁর নিজস্ব ওয়েবসাইটে এবং ‘খালিদ সংগীত’-এর ব্যানারে ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান প্রকাশিত হয়েছে, যাতে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন প্রজন্মের শিল্পীরা।

মাহবুবুল খালিদের গানে কেবল প্রেম নয়, বরং সামাজিক অসংগতি, মানবিক সংকট ও আলোচিত ঘটনাবলিও উঠে আসে। এর আগে মিরপুরের শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে ‘আদুরি’, সীমান্ত হত্যা নিয়ে ‘ফেলানীরে করল গুলি’, মাগুরার শিশু আছিয়াকে নিয়ে ‘মাগুরার ফুল’ এবং সাম্প্রতিক সময়ে ‘রামিসার বিচার’ শিরোনামে গান লিখেছেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানবিক সংকটের প্রেক্ষাপটেও তিনি গান লিখেছেন। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে লেখা তাঁর এসব গানে প্রতিবাদ ও সচেতনতার বার্তা ফুটে ওঠে। সব মিলিয়ে বৈচিত্র্যময় সব সৃষ্টিতে মানবতাকে তুলে ধরাই তাঁর গানের অন্যতম বৈশিষ্ট্য, যার ধারাবাহিকতায় যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠে নতুন এই গানটি।

শেয়ার করুন
শিরোনাম :
চিরিরবন্দরে তিনজনের রহস্যময় মৃত্যু: স্বামী শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ: আবেদনের সুযোগ মাহবুবুল খালিদের কথায় আসিফ আকবরের নতুন রোমান্টিক গান লোহাগাড়ায় ব্যবসায়ীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায়, চার দিন পর টেকনাফে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফ্রান্সে বিক্ষোভে ২৪০০ গ্রেপ্তার, কঠোর অবস্থানে প্রেসিডেন্ট মাখোঁ পেশাদার ঢাকি না পেয়ে নিজেরাই ঢাক বাজাচ্ছেন রংপুর অঞ্চলের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড আজকের খেলার সূচি ও টিভি তালিকা তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশে উন্নীত মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ২১ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার সময়সূচি টাইগার শ্রফের ওপর হামলা: সন্দেহভাজন দুই শুটারের ছবি প্রকাশ অন্ধকারের মুখোমুখি: রিপু রজনী প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরায়েলের পাঁচ বিরোধী নেতা অধিনায়কত্ব হারানো সালমান আলী আগার দুর্দান্ত ফেরা জামায়াতকে রিজভী: আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সঙ্গী সোবহানা ককরোচ জনতা পার্টি’র মোকাবিলায় মাঠে নামল ‘লাল হিট জনতা ‘জেলার টু’ সিনেমায় তারকাদের বিশাল পারিশ্রমিক: কে কত পেলেন? চিরিরবন্দরে তিনজনের রহস্যময় মৃত্যু: স্বামী শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ: আবেদনের সুযোগ মাহবুবুল খালিদের কথায় আসিফ আকবরের নতুন রোমান্টিক গান লোহাগাড়ায় ব্যবসায়ীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায়, চার দিন পর টেকনাফে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফ্রান্সে বিক্ষোভে ২৪০০ গ্রেপ্তার, কঠোর অবস্থানে প্রেসিডেন্ট মাখোঁ পেশাদার ঢাকি না পেয়ে নিজেরাই ঢাক বাজাচ্ছেন রংপুর অঞ্চলের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড আজকের খেলার সূচি ও টিভি তালিকা তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশে উন্নীত মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ২১ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার সময়সূচি টাইগার শ্রফের ওপর হামলা: সন্দেহভাজন দুই শুটারের ছবি প্রকাশ অন্ধকারের মুখোমুখি: রিপু রজনী প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরায়েলের পাঁচ বিরোধী নেতা অধিনায়কত্ব হারানো সালমান আলী আগার দুর্দান্ত ফেরা জামায়াতকে রিজভী: আপনারা হাসিনার পথে হাঁটতে সবচেয়ে ভালোবাসেন নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সঙ্গী সোবহানা ককরোচ জনতা পার্টি’র মোকাবিলায় মাঠে নামল ‘লাল হিট জনতা ‘জেলার টু’ সিনেমায় তারকাদের বিশাল পারিশ্রমিক: কে কত পেলেন?