রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:
Print news

সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়িত ওসমানী উদ্যানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান, শাহারিয়ার খাঁন আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলমকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং উদ্যান প্রাঙ্গণসহ পাশে অবস্থিত গ্রন্থাগার পরিদর্শন করেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রকল্প উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক যথাক্রমে আবদুস সালাম ও শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের অবদান স্মরণীয় করে রাখা এবং নাগরিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে।

স্মৃতিস্তম্ভটি প্রায় এক একর এলাকাজুড়ে ৯০ ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে। এর গায়ে লেজার কাটিং প্রযুক্তিতে ৮৩৪ জন শহিদের নাম খোদাই করা হয়েছে এবং সামনে ২০টি প্রতীকী সমাধিফলক রাখা হয়েছে। এছাড়া ভাস্কর্যটির বাইরের দিকে ১৬৩ ফুট দীর্ঘ ও সাড়ে ৪ ফুট উঁচু এবং ভেতরে ১৭১ ফুট দীর্ঘ ও সাড়ে ৭ ফুট উঁচু রিলিফ ভাস্কর্য রয়েছে। এতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-আন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানসহ বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রাম ও আন্দোলনের ইতিহাস ফুটে উঠেছে।

পুরান ও নতুন ঢাকার সংযোগস্থলে অবস্থিত ২৩ একর আয়তনের ঐতিহাসিক ওসমানী উদ্যানটিকে আধুনিক বিনোদনকেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

এই আধুনিকায়নের আওতায় উদ্যানটির পুরোনো জলাশয় সংস্কারের পাশাপাশি পাঁচটি নতুন জলাশয় তৈরি করা হয়েছে। উদ্যানটিতে ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ, ব্যায়ামাগার, প্যাগোডা, গণ-শৌচাগার, পার্কিং এবং নৌকায় যাতায়াতের ঘাট রয়েছে। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ দ্বীপ তৈরি ও ৫০ হাজার লিটার বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্যানটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে সড়ক থেকে দুই মিটার উঁচুতে দ্রুত চলাচলের পথ রয়েছে, যা এলাকাটিকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করবে। প্রকল্পটির আওতায় উদ্যানটিকে সবুজ, নিরাপদ ও আধুনিক নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। বিদ্যমান গাছপালা সংরক্ষণ করে নতুন বৃক্ষরোপণ ও সবুজ দ্বীপ তৈরি করা হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে ডিএমপি |: আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর সময়ের চেয়ে শক্তিশালী ইরান হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে মধ্যস্থতায় কাতার সঠিক পরিচর্যায় কক্সবাজারে সুপারির রেকর্ড ফলন, অর্থনৈতিক উন্নতির মুখ দেখছেন চাষিরা সাফ চলাকালেই তিন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরে নিচ্ছে ভারত শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শেখ হাসিনা আমার কাছে সাজাপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি: আইনমন্ত্রী ট্রাম্পের চিফ অব স্টাফ হচ্ছেন স্টিফেন মিলার শান্তি বিলাসিতা নয়, সমৃদ্ধ রাষ্ট্রের রক্ষাকবচ: কাতারের প্রধানমন্ত্রী আবারও গ্রাম সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় স্পেন শাসিত হবে দেশ থেকেই, ওয়াশিংটন বা মস্কো থেকে নয়: সানচেজ বিএমইউ হাসপাতালে ১,১১৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে ডিএমপি |: আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর সময়ের চেয়ে শক্তিশালী ইরান হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে মধ্যস্থতায় কাতার সঠিক পরিচর্যায় কক্সবাজারে সুপারির রেকর্ড ফলন, অর্থনৈতিক উন্নতির মুখ দেখছেন চাষিরা সাফ চলাকালেই তিন ফুটবলারকে নিউজিল্যান্ড সফরে নিচ্ছে ভারত শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শেখ হাসিনা আমার কাছে সাজাপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি: আইনমন্ত্রী ট্রাম্পের চিফ অব স্টাফ হচ্ছেন স্টিফেন মিলার শান্তি বিলাসিতা নয়, সমৃদ্ধ রাষ্ট্রের রক্ষাকবচ: কাতারের প্রধানমন্ত্রী আবারও গ্রাম সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে সাফ চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় স্পেন শাসিত হবে দেশ থেকেই, ওয়াশিংটন বা মস্কো থেকে নয়: সানচেজ বিএমইউ হাসপাতালে ১,১১৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন