সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎ কেন্দ্রে হুথি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। গুরুত্বপূর্ণ এই বেসামরিক অবকাঠামোর ওপর হামলাকে ইসলাম ধর্মের পবিত্রতার পরিপন্থী ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করা হয়েছে।
এক বিবৃতিতে বাংলাদেশ সরকার জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি তাদের পূর্ণ সংহতি রয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সবসময় দৃঢ় অবস্থান নেয় বলেও উল্লেখ করা হয়।





