বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি বীরেন্দ্র শেবাগ সঞ্চালিত 'রাইজ অ্যান্ড ফল টু' অনুষ্ঠানে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। অনুষ্ঠানে তার বেগুনি রঙের শাড়ি ও ব্লাউজের সামনের অংশে স্পষ্ট হিন্দি হরফে লেখা ছিল ‘মোটি’ শব্দটি। এই পোশাকের মাধ্যমে তিনি মূলত তার শরীর নিয়ে করা নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন। সরল উত্তর—যারা তার শরীর নিয়ে কটাক্ষ করছেন, তাদের কড়া জবাব দিতেই এই ব্যবস্থা স্বরার।
দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় স্বরাকে নিয়ে কটূক্তি চলছে। এ প্রসঙ্গে স্বরা জানান, তার তিন বছর বয়সী মেয়ের জন্মের পর থেকেই শরীর নিয়ে নানা আপত্তিকর মন্তব্যের শিকার হতে হচ্ছে তাকে। তিনি বলেন, “আমার মেয়ের বয়স এখন তিন বছর। গত তিন বছর ধরে অচেনা লোকজন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় আমাকে ট্রল করছে। আমাকে মোটা, মহিষ, গরু বা জলহস্তীর সঙ্গে তুলনা করে বিদ্রূপ করা হয়েছে।” এ মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর চলছে নানা চর্চা।
এমন কটাক্ষকে নিজের মতো করে গ্রহণ করে স্বরা বলেন, “আমি মোটা হয়ে গিয়েছি। মহিষ হয়ে উঠেছি, গরু হয়ে গিয়েছি। এসব সানন্দে গ্রহণ করেছি। তাই শরীর নিয়ে করা ট্রলিংয়ের জবাব এভাবে দেওয়ার সিদ্ধান্ত নিই।” অর্থাৎ, ট্রোলারদের দেওয়া উপাধিকে তিনি নিজের পোশাকে তুলে এনে এক প্রকার নীরব প্রতিবাদ জানিয়েছেন। নিজের পোশাকে স্বরা কেন ‘মোটি’ শব্দ লিখে ঘুরে বেড়াচ্ছেন।
ব্যক্তিগত জীবনে স্বরা ভাস্কর সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি নিজের এক্স অ্যাকাউন্টে (টুইটার) একটি ভিডিও শেয়ার করে জানান, একই বছরের ২৩ জানুয়ারি তারা বিশেষ বিবাহ আইনে কোর্ট ম্যারেজ সম্পন্ন করেছেন। ভিনধর্মে বিয়ে করায় স্বরাকে অনেক সমালোচনা সইতে হয়েছিল। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে এই দম্পতির কোলজুড়ে কন্যাসন্তান আসে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০