ব্লাউজে ‘মোটি’ লিখে যেভাবে ট্রলিংয়ের জবাব দিলেন স্বরা ভাস্কর

প্রকাশ:
Print news

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি বীরেন্দ্র শেবাগ সঞ্চালিত ‘রাইজ অ্যান্ড ফল টু’ অনুষ্ঠানে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। অনুষ্ঠানে তার বেগুনি রঙের শাড়ি ও ব্লাউজের সামনের অংশে স্পষ্ট হিন্দি হরফে লেখা ছিল ‘মোটি’ শব্দটি। এই পোশাকের মাধ্যমে তিনি মূলত তার শরীর নিয়ে করা নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন। সরল উত্তর—যারা তার শরীর নিয়ে কটাক্ষ করছেন, তাদের কড়া জবাব দিতেই এই ব্যবস্থা স্বরার।

দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় স্বরাকে নিয়ে কটূক্তি চলছে। এ প্রসঙ্গে স্বরা জানান, তার তিন বছর বয়সী মেয়ের জন্মের পর থেকেই শরীর নিয়ে নানা আপত্তিকর মন্তব্যের শিকার হতে হচ্ছে তাকে। তিনি বলেন, “আমার মেয়ের বয়স এখন তিন বছর। গত তিন বছর ধরে অচেনা লোকজন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় আমাকে ট্রল করছে। আমাকে মোটা, মহিষ, গরু বা জলহস্তীর সঙ্গে তুলনা করে বিদ্রূপ করা হয়েছে।” এ মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর চলছে নানা চর্চা।

এমন কটাক্ষকে নিজের মতো করে গ্রহণ করে স্বরা বলেন, “আমি মোটা হয়ে গিয়েছি। মহিষ হয়ে উঠেছি, গরু হয়ে গিয়েছি। এসব সানন্দে গ্রহণ করেছি। তাই শরীর নিয়ে করা ট্রলিংয়ের জবাব এভাবে দেওয়ার সিদ্ধান্ত নিই।” অর্থাৎ, ট্রোলারদের দেওয়া উপাধিকে তিনি নিজের পোশাকে তুলে এনে এক প্রকার নীরব প্রতিবাদ জানিয়েছেন। নিজের পোশাকে স্বরা কেন ‘মোটি’ শব্দ লিখে ঘুরে বেড়াচ্ছেন।

ব্যক্তিগত জীবনে স্বরা ভাস্কর সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি নিজের এক্স অ্যাকাউন্টে (টুইটার) একটি ভিডিও শেয়ার করে জানান, একই বছরের ২৩ জানুয়ারি তারা বিশেষ বিবাহ আইনে কোর্ট ম্যারেজ সম্পন্ন করেছেন। ভিনধর্মে বিয়ে করায় স্বরাকে অনেক সমালোচনা সইতে হয়েছিল। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে এই দম্পতির কোলজুড়ে কন্যাসন্তান আসে।

শেয়ার করুন
শিরোনাম :
বরুড়ায় ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ইরফানের: তৌসিফ জানালেন ‘হৃদয় ভেঙে দিয়েছে’, নিরাপত্তা নিয়ে ইসরায়েলের নির্বাচনে আব্বাস: কিংমেকার নাকি কট্টরপন্থীদের লক্ষ্যবস্তু? প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি বরুড়ায় ১৩ কোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ইরফানের: তৌসিফ জানালেন ‘হৃদয় ভেঙে দিয়েছে’, নিরাপত্তা নিয়ে ইসরায়েলের নির্বাচনে আব্বাস: কিংমেকার নাকি কট্টরপন্থীদের লক্ষ্যবস্তু? প্রধানমন্ত্রী |: তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য হরমুজ প্রণালিতে জাহাজ ডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু লক্ষ্মীপুরে দুর্গোৎসবের মণ্ডপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু না ফেরার দেশে ঢাকা জেলার কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ মুম্বাইয়ে অজয় দেবগনের সম্পত্তির অংশবিশেষ ভাঙল পৌর কর্তৃপক্ষ লালনের তিরোধান দিবসে সাধু-ভক্তদের পদচারণায় মুখর ছেঁউড়িয়া নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান বাকুতে সিকা সম্মেলনে কাতারের আমিরের আঞ্চলিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য আইডিআরএ: বীমা দাবির টাকা দিয়ে নতুন পলিসি নিতে বাধ্য আবাহনীর টানা দ্বিতীয় জয়, পয়েন্ট হারাল বাংলাদেশ পুলিশ ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া গরুর মাংসের রাজনীতি ও সহনশীলতার সংকট ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি