প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৮:২৪ এ.এম
ব্রুনেইয়ে ৩৭০ জন শ্রমিক নিয়োগ দিচ্ছে বোয়েসেল

নিয়োগকারী প্রতিষ্ঠান ও পদের বিবরণ
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৭০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিচে কোম্পানি ও পদ অনুযায়ী বিস্তারিত তথ্য দেওয়া হলো
- N.M.S Mosharaf Sdn Bhd: রঙমিস্ত্রি (১ জন), নির্মাণশ্রমিক (৬ জন)। বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- H.1 Contractor Sdn Bhd: সাধারণ শ্রমিক (৩), টেকনিশিয়ান (২), ইলেকট্রিশিয়ান (২)। বেতন দৈনিক ২০ থেকে ২৩ ব্রুনেই ডলার।
- Kafa Jaya Construction: নির্মাণশ্রমিক (৩ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- MCDC Sdn Bhd: নির্মাণশ্রমিক (৫ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Hungjer Contractor: সাধারণ শ্রমিক (২ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- K-Motors Sdn Bhd: অটোমোটিভ মেকানিক (২ জন), বেতন মাসিক ৬৫০ ব্রুনেই ডলার।
- Daikyo Environment Recycling Sdn Bhd: জেনারেল লেবার (২ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Bru Spark Technology: সাধারণ শ্রমিক (৪ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Syarikat Kita Bersatu: জেনারেল ওয়ার্কার (১৯ জন) ও নির্মাণশ্রমিক (১৯ জন)।
- HDR Sdn Bhd: সাধারণ শ্রমিক (৫০ জন) ও প্লাম্বার (৫ জন)।
- Suzana Guru Contractor: শ্রমিক (৩৫ জন) ও রাজমিস্ত্রি (১০ জন)।
- Celina Enterprise: নাপিত (৩ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- C-Tech Sdn Bhd: নির্মাণশ্রমিক (৬ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Kontrektor Jusmarliana & Keluarga: ফোরম্যান (২ জন) ও প্লাম্বার (৪ জন)।
- Damuda Construction: নির্মাণশ্রমিক (২৫ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Syarikat Siti Binti Mohd Tahir & Anak-Anak: ফোরম্যান (১ জন) ও নির্মাণশ্রমিক (৮ জন)।
- Roman Sdn Bhd: সাধারণ শ্রমিক (১০ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- W.H Jaya Enterprise: সাধারণ শ্রমিক (৫ জন)।
- Nihal Sdn Bhd: সাধারণ শ্রমিক (২০), মিস্ত্রি (৩) ও ড্রাইভার (৩ জন)।
শর্তাবলি ও সুযোগ-সুবিধা
- চুক্তি: শ্রম চুক্তি দুই বছরের জন্য এবং এটি নবায়নযোগ্য।
- কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি।
- আবাসন: আবাসনের ব্যয় নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে।
- খাবার: খাবারের খরচ কর্মীকে নিজের বহন করতে হবে।
- বিমানভাড়া: বিমানভাড়া নিয়োগকর্তার পক্ষ থেকে প্রদান করা হবে।
- অন্যান্য: ওভারটাইম, মেডিকেল, বিমা এবং ছুটিসহ অন্যান্য সুবিধা ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী কার্যকর হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমা ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত চলবে।
আবেদনের সময় ১০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে।
অটোমোটিভ মেকানিক (২): মাসিক ৬৫০ ব্রুনেই ডলার (প্রায় ৬২,৭৭৪ টাকা)।
চূড়ান্তভাবে নির্বাচিত দক্ষ কর্মীদের জন্য ৫৮,৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের জন্য ৪৬,৮৫০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
- রংমিস্ত্রি (১)।
- দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
- টেকনিশিয়ান (২): দৈনিক ২৩ ব্রুনেই ডলার (প্রায় ২,২২১ টাকা)।
- ইলেকট্রিশিয়ান (২): দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২,১২৫ টাকা)।
- ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, নিজ উপজেলায় চুক্তিতে সরকারি চাকরি।
- ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।
- ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল আটকে আছে ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায়।
- চাকরির শর্তগুলো।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০