বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

প্রকাশ:
Print news

লন্ডনে মারা গেছেন দেশের প্রথম সার্বক্ষণিক অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একাধিক দায়িত্বশীল সাংবাদিক। তবে লন্ডনে তার মৃত্যুর কারণ, বয়স এবং শেষ সময়ের অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্মজীবন ও অবদান

দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন এক পরিচিত নাম। ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তার নেতৃত্বে ২০০৬ সালে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। ২০১৭ সালের একটি প্রতিবেদনে বিডিনিউজকে ইন্টারনেটে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক সংবাদ প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়।

বিডিনিউজে যোগ দেওয়ার আগে খালিদী দেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে তিনি যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও কাজ করেছেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল—সাংবাদিকতার এই তিন মাধ্যমেই দীর্ঘ কাজের অভিজ্ঞতা ছিল তার। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করেছেন।

জাতীয় সম্মাননা

ডিজিটাল বাংলাদেশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে তাকে এ সম্মাননা দেওয়া হয়। তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

শেয়ার করুন
শিরোনাম :
দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি বোলার আলিস বরিশালের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ মনিরা মিঠু: দুর্ঘটনায় সমু চৌধুরীর ৫-৬ জন ভাই-বোন একসঙ্গে না ফেরার দেশে প্রখ্যাত গিটারবাদক রাসেল খান দাম্মামের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা: হতাহতের ঘটনায় উদ্বেগ প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে তুরস্ক-কাতার-পাকিস্তান-ইন্দোনেশিয়ার ‘বদর’ চুক্তি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক আজকের খেলার টিভি তালিকা দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি বোলার আলিস বরিশালের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের ক্ষুধা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ মনিরা মিঠু: দুর্ঘটনায় সমু চৌধুরীর ৫-৬ জন ভাই-বোন একসঙ্গে না ফেরার দেশে প্রখ্যাত গিটারবাদক রাসেল খান দাম্মামের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা: হতাহতের ঘটনায় উদ্বেগ প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে তুরস্ক-কাতার-পাকিস্তান-ইন্দোনেশিয়ার ‘বদর’ চুক্তি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক আজকের খেলার টিভি তালিকা