
জাপান সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই সাক্ষাতে ফাস্ট রিটেইলিংয়ের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ইউনিক্লোর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততা ও আস্থার প্রশংসা করে দেশে নতুন করে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল এবং পরিবেশবান্ধব টেকসই পোশাক উৎপাদন খাতে বাড়তি মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি এবং উন্নত উৎপাদন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে যৌথ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিল্প স্থাপনের জন্য জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন ও যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণে সরকার সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত। উভয় পক্ষ এ সময় বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর জোর দেয়। তারা আশা প্রকাশ করেন, এই চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কার্যকর ভূমিকা রাখবে।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অন্যদিকে, জাপানি প্রতিষ্ঠানের পক্ষে সিইও তাদাশি ইয়ানাইয়ের সাথে পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০