বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

প্রকাশ:
Print news

বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। বুধবার (১৯ আগস্ট) দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের নেতৃত্বের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, কাতারের এই ভূমিকা কেবল ওই অঞ্চলের জন্যই নয়, বরং বৃহত্তর পরিসরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান শেখ মোহাম্মদ। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশের প্রতি কাতারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনার এক পর্যায়ে ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

পরবর্তীতে ড. খলিলুর রহমান কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন
শিরোনাম :
নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর