
আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবসকে সামনে রেখে বয়স্ক যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া, বিমানবন্দরের বিভিন্ন সেবা এবং প্রবেশগম্যতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে নতুন একটি যৌথ উদ্যোগ নিয়েছে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও কাতার ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান ‘ইসান’। বয়স্কদের ক্ষমতায়ন ও যত্ন কেন্দ্র ‘ইসান’ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের এই যৌথ প্রয়াসের মূল লক্ষ্য হলো প্রবীণদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও বেশি স্বাধীন, স্বাচ্ছন্দ্যময় ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা।
সামাজিক অংশীদারত্বের অংশ হিসেবে নেওয়া এই কর্মসূচি প্রবীণ নাগরিকদের বিমানবন্দরের আধুনিক সুযোগ-সুবিধা এবং ডিজিটাল সেবাসমূহ ব্যবহারের প্রক্রিয়া সরাসরি জানার সুযোগ করে দেবে। এতে প্রবীণরা ভ্রমণের সময় অধিকতর আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে সক্ষম হবেন।
‘ইসান’ কেন্দ্রের নির্বাহী ব্যবস্থাপক মানাল আল মান্নাই জানান, আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবসে এ ধরনের কর্মসূচির সূচনা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকারই বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, এই উদ্যোগ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রবীণদের মতামতের গুরুত্ব তুলে ধরবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর সব যাত্রীর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ভ্রমণ পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর, যা ‘ইসান’ কেন্দ্রের প্রবীণদের ক্ষমতায়ন লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০