ফেনীতে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তার মৃত্যু

প্রকাশ:
Print news

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। তিনি এসআরবি-৭ ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টারলাইন ফুয়েল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মনাটিয়া গ্রামে এবং তাঁর বাবার নাম নুরুদ্দীন আহমেদ। সেনাবাহিনী থেকে প্রেষণে তিনি এসআরবিতে যোগ দিয়েছিলেন। ফেনীতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ট্রাকচাপায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সেনাসদস্য নিহত হন।

এসআরবি ফেনী ক্যাম্প সূত্র জানিয়েছে, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। অভিযানে এসআরবি সদস্যরা একটি কাভার্ড ভ্যান থামানোর চেষ্টা করলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে অবস্থানরত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালক মোহাম্মদ সজীব (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুরের সালাম গাজীর ছেলে।

দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ট্রাকচাপায় ক্যাম্পের সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত সম্পন্ন করার পর আজ রোববার দুপুরে নিহত আলমগীরের মরদেহ এসআরবি ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে এলিজার মনোনয়নপত্র জমা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে মিয়ানমার যেভাবে পাচ্ছে ইরানের জেট ফুয়েল সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন মিসর পার্লামেন্টের কুমিল্লায় প্রকাশ্যে মারধরে জামায়াত কর্মীর মৃত্যু ঈশ্বরদীতে বালুব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যাও চাঁদাবাজি মামলা আসামিদের  মানববন্ধন উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক  রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান সাপ ধরে হাসপাতালে নিজেই হাজির দংশিত বৃদ্ধ পপি এনজিওতে সহকারী পরিচালক নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি হারিসের তাগিদে রিভিউ নিয়ে শাদাবের সেঞ্চুরি ও অবিশ্বাস্য জয় আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী চতুর্থ মেয়াদে লুলার সামনে যে ৫ বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বিজয়: বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ লালমনিরহাটে ভারতীয় বাঘের আক্রমণে আহত তিন, আতঙ্কে গ্রামবাসী ঢাকা কর অঞ্চল-৬ এ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল আইন মন্ত্রণালয় গজনির নায়িকা অসিন এখন কোথায়, কেমন আছেন তিনি? টোকিওতে তারো আসোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে এলিজার মনোনয়নপত্র জমা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে মিয়ানমার যেভাবে পাচ্ছে ইরানের জেট ফুয়েল সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন মিসর পার্লামেন্টের কুমিল্লায় প্রকাশ্যে মারধরে জামায়াত কর্মীর মৃত্যু ঈশ্বরদীতে বালুব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যাও চাঁদাবাজি মামলা আসামিদের  মানববন্ধন উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক  রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান সাপ ধরে হাসপাতালে নিজেই হাজির দংশিত বৃদ্ধ পপি এনজিওতে সহকারী পরিচালক নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি হারিসের তাগিদে রিভিউ নিয়ে শাদাবের সেঞ্চুরি ও অবিশ্বাস্য জয় আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী চতুর্থ মেয়াদে লুলার সামনে যে ৫ বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বিজয়: বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ লালমনিরহাটে ভারতীয় বাঘের আক্রমণে আহত তিন, আতঙ্কে গ্রামবাসী ঢাকা কর অঞ্চল-৬ এ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল আইন মন্ত্রণালয় গজনির নায়িকা অসিন এখন কোথায়, কেমন আছেন তিনি? টোকিওতে তারো আসোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক