প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:
Print news

দেশের শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের জন্য সুস্থ ও ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠকে তিনি আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ প্রস্তুত করার নির্দেশনা দেন। নির্বাচনের ইশতেহার অনুযায়ী এই উদ্যোগ বাস্তবায়নের ওপর জোর দেন সরকারপ্রধান।

রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রতি নির্দেশনা দিয়ে তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ এলাকায় প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ নিশ্চিত করতে হবে। এর অংশ হিসেবে ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটির ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটির ৯০টি মাঠে নিয়মিত খেলাধুলা চালুর পরিকল্পনা রয়েছে। মাঠের আয়তন তিন থেকে আট বিঘা নির্ধারণের পাশাপাশি, রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম তদারকির জন্য প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে ২৭ জেলায় ৪০৩টি খাসজমি খেলার মাঠের জন্য চিহ্নিত করা হয়েছে।

আগামী ৫ নভেম্বর খুলনা থেকে প্রধানমন্ত্রী একযোগে সারা দেশের ৫০৩টি উপজেলায় ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন। এই কার্যক্রমের আওতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই সুবিধা পৌঁছানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

বৈঠকে উপজেলা স্টেডিয়ামগুলো সচল করা, বেদখল হওয়া মাঠ উদ্ধার এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও ক্লাব কার্যক্রম চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাঁচ বছরের মধ্যে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবীব দুলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুর ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
মার্তিনেজ: সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার নতুন পে স্কেলে তিন মাসের বকেয়া পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা রেকর্ড ক্রিপ্টো চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা, কেন উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বিশ্বকাপ ফাইনালে ষড়যন্ত্রের অভিযোগ ওড়ানো নিয়ে মুখ খুললেন মার্তিনেজ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২৫০টির মধ্যে নিজের অভিনয় করা মাত্র ১১টি ছবি পছন্দ পরেশ রাওয়ালের জাপানের সাথে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ এআই সার্চের প্রভাবে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চট্টগ্রামে ৬৬ হাজার মামলা নিষ্পত্তিতে বিচারক মাত্র আটজন প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি শুরু: আইনি জটিলতা কেটে প্রস্তুত হচ্ছে তালিকা পাবনায় বজ্রপাতে ৬ কিশোর-তরুণের প্রাণহানি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে কলকাতায় হাজার টাকায় গ্যাস, বাংলাদেশে ২৫০০ কেন: এমপি আখতার খুলনায় অনৈতিক সুবিধা নেওয়ায় ২৮ পুলিশ সদস্য ক্লোজড চট্টগ্রামে ডেঙ্গুতে আট বছরের শিশুর মৃত্যু: শোকের ছায়া এলাকায় মার্তিনেজ: সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার নতুন পে স্কেলে তিন মাসের বকেয়া পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা রেকর্ড ক্রিপ্টো চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা, কেন উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বিশ্বকাপ ফাইনালে ষড়যন্ত্রের অভিযোগ ওড়ানো নিয়ে মুখ খুললেন মার্তিনেজ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২৫০টির মধ্যে নিজের অভিনয় করা মাত্র ১১টি ছবি পছন্দ পরেশ রাওয়ালের জাপানের সাথে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ এআই সার্চের প্রভাবে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চট্টগ্রামে ৬৬ হাজার মামলা নিষ্পত্তিতে বিচারক মাত্র আটজন প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি শুরু: আইনি জটিলতা কেটে প্রস্তুত হচ্ছে তালিকা পাবনায় বজ্রপাতে ৬ কিশোর-তরুণের প্রাণহানি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে কলকাতায় হাজার টাকায় গ্যাস, বাংলাদেশে ২৫০০ কেন: এমপি আখতার খুলনায় অনৈতিক সুবিধা নেওয়ায় ২৮ পুলিশ সদস্য ক্লোজড চট্টগ্রামে ডেঙ্গুতে আট বছরের শিশুর মৃত্যু: শোকের ছায়া এলাকায়