প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৪:১৭ এ.এম
পুলিশে কনস্টেবল নিয়োগ: পরীক্ষার তারিখ ও সময়সূচি দেখে নিন

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে লোক নিয়োগের প্রক্রিয়া চলমান। ‘শৃঙ্খলা নিরাপত্তা অগ্রগতি’ মূলমন্ত্র এবং ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে যারা পুলিশে যোগ দিতে আগ্রহী, তারা টেলিটকের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগের অংশ হিসেবে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে।
দেশের ৬৪ জেলার প্রার্থীদের চার ধাপে এই পরীক্ষা নেওয়া হবে।
সক্ষমতা পরীক্ষার পর পর্যায়ক্রমে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপের সময়সূচি
- শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৩, ১৪ ও ১৫ নভেম্বর (সকাল ৮টা)
- লিখিত ও মৌখিক পরীক্ষা: ২৫ নভেম্বর ২০২৬ (সকাল ১০টা)
- মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ৫ ডিসেম্বর ২০২৬ (সকাল ১০টা)
- পরীক্ষার্থী জেলা: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা।
দ্বিতীয় ধাপের সময়সূচি
- শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৬, ১৭ ও ১৮ নভেম্বর (সকাল ৮টা)
- লিখিত ও মৌখিক পরীক্ষা: ২ ডিসেম্বর ২০২৬ (সকাল ১০টা)
- মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ১২ ডিসেম্বর ২০২৬ (সকাল ১০টা)
- পরীক্ষার্থী জেলা: সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী।
তৃতীয় ধাপের সময়সূচি
- শারীরিক সক্ষমতা পরীক্ষা: ১৯, ২০ ও ২১ নভেম্বর (সকাল ৮টা)
- লিখিত ও মৌখিক পরীক্ষা: ৮ ডিসেম্বর ২০২৬ (সকাল ১০টা)
- মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ১৯ ডিসেম্বর ২০২৬ (সকাল ১০টা)
- পরীক্ষার্থী জেলা: নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান।
চতুর্থ ধাপের সময়সূচি
- শারীরিক সক্ষমতা পরীক্ষা: ২২, ২৩ ও ২৪ নভেম্বর (সকাল ৮টা)
- লিখিত ও মৌখিক পরীক্ষা: ১৫ ডিসেম্বর ২০২৬ (সকাল ১০টা)
- মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: ২৬ ডিসেম্বর ২০২৬ (সকাল ১০টা)
- পরীক্ষার্থী জেলা: নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।
- দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০