নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশ:
Print news

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধানখেতের পাশ থেকে খাজা মাইনউদ্দিন ওরফে মানিক (৪৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রাম থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ নোয়াখালী জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মানিক বাড়ির কাছে নিজের ও প্রতিবেশী জাকির হোসেনের জমির পাশ দিয়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করেন। শুক্রবার সকালে বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে ধানখেতের আইলে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সেখানে ফসল রক্ষার উদ্দেশ্যে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে তাঁর পা জড়িয়ে ছিল বলে স্থানীয়দের ভাষ্য।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, স্থানীয় জাকির হোসেন তাঁর খেতের ফসল রক্ষায় চারপাশ ঘিরে খোলা জিআই তার দিয়ে অবৈধ বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে রেখেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিকের মৃত্যু হয়েছে।

ঘটনার বিষয়ে পুলিশ পরিদর্শক হযরত আলী আরও বলেন, জনবহুল এলাকায় খোলা তার দিয়ে এভাবে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ফাঁদ তৈরি করা আইনত অপরাধ। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের আলোক হেলথকেয়ারে ১০ জনের নিয়োগ, বেতন ২৫ হাজার ইরানের কেশম দ্বীপে দফায় দফায় হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি সাংবাদিক হত্যাকাণ্ডের ৮৬ শতাংশেরই বিচার হয়নি: ইউনেস্কো কারওয়ান বাজারে বছরে লক্ষাধিক জুতা বিক্রি হচ্ছে কম দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি ম্যাক্সওয়েল: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের আলোক হেলথকেয়ারে ১০ জনের নিয়োগ, বেতন ২৫ হাজার ইরানের কেশম দ্বীপে দফায় দফায় হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি সাংবাদিক হত্যাকাণ্ডের ৮৬ শতাংশেরই বিচার হয়নি: ইউনেস্কো কারওয়ান বাজারে বছরে লক্ষাধিক জুতা বিক্রি হচ্ছে কম দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি ম্যাক্সওয়েল: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার