১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

প্রকাশ:
Print news

দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয় করার কারণেই মূলত দাম বাড়াতে হয়েছে। আজ রাত ৮টার পর থেকেই এই নতুন দর কার্যকর হবে।

বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ এবং ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ ১২ কেজি সিলিন্ডারে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। এছাড়া ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা ধার্য করা হয়েছে। গত সেপ্টেম্বর মাস থেকে এলপিজির বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যেখানে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আমদানিকারকদের সরবরাহ কমিয়ে দেওয়ার ফলে ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডারও কোথাও কোথাও ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

অক্টোবর মাসেও এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে সরকারি এই নির্ধারিত দাম বাজারে কখনোই কার্যকর হতে দেখা যায়নি; রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল। সাধারণ ভোক্তারা দীর্ঘ দিন ধরেই নির্ধারিত দামে পণ্য না পাওয়ার অভিযোগ করে আসছেন।

গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। বিইআরসি অটোগ্যাসের প্রতি লিটারের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে। এর আগে সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। অটোগ্যাস বিক্রির সঙ্গে সংশ্লিষ্টদের কমিশনও এবার বাড়ানো হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
আলোক হেলথকেয়ারে ১০ জনের নিয়োগ, বেতন ২৫ হাজার ইরানের কেশম দ্বীপে দফায় দফায় হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি সাংবাদিক হত্যাকাণ্ডের ৮৬ শতাংশেরই বিচার হয়নি: ইউনেস্কো কারওয়ান বাজারে বছরে লক্ষাধিক জুতা বিক্রি হচ্ছে কম দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি ম্যাক্সওয়েল: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আলোক হেলথকেয়ারে ১০ জনের নিয়োগ, বেতন ২৫ হাজার ইরানের কেশম দ্বীপে দফায় দফায় হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি সাংবাদিক হত্যাকাণ্ডের ৮৬ শতাংশেরই বিচার হয়নি: ইউনেস্কো কারওয়ান বাজারে বছরে লক্ষাধিক জুতা বিক্রি হচ্ছে কম দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি ম্যাক্সওয়েল: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার