ইরানের কেশম দ্বীপে দফায় দফায় হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

প্রকাশ:
Print news

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে মঙ্গলবার ভোরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার ৩ নভেম্বর ভোরে এই বিস্ফোরণগুলো ঘটে। এর মধ্যে কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে সমুদ্রের দিক থেকে বিকট শব্দ ভেসে আসে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন কয়েক সপ্তাহ ধরে ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে সামরিক অভিযান চালাচ্ছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, এসব অভিযান মূলত প্রতিরক্ষামূলক। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে এবং ইরান যাতে জাহাজে হামলার সক্ষমতা অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন মার্কিন কর্মকর্তা এসব অভিযানকে প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করেছেন। হতাহত বা ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যম দুটি।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনাকে আপাতত উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের লড়াই হয়েছিল এবং আমরা জিতেছি।’ তবে এই সংঘাতকে পুরোপুরি যুদ্ধ বলা যায় কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি উল্লেখ করেন যে গত কয়েক মাস ধরে কোনো লড়াই চলছে না। স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। তিনি আরও বলেন, ‘এটাকে আদৌ যুদ্ধ বলা যায় কিনা, তা আমি জানি না।

উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সচল রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় দুই দেশ বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে। এই কূটনৈতিক তৎপরতা সহজতর করার উদ্দেশ্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সম্প্রতি দোহা সফর করেছেন।

উল্লেখ্য যে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করেছিল।

এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়। পরবর্তীতে এপ্রিলে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর আগে ১৮ জুন হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা রক্ষায় দুই দেশ একটি সমঝোতা স্মারক সই করলেও প্রণালির নিরাপত্তা নিয়ে মতপার্থক্যের কারণে তার বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়।

শেয়ার করুন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের আলোক হেলথকেয়ারে ১০ জনের নিয়োগ, বেতন ২৫ হাজার ইরানের কেশম দ্বীপে দফায় দফায় হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি সাংবাদিক হত্যাকাণ্ডের ৮৬ শতাংশেরই বিচার হয়নি: ইউনেস্কো কারওয়ান বাজারে বছরে লক্ষাধিক জুতা বিক্রি হচ্ছে কম দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি ম্যাক্সওয়েল: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের আলোক হেলথকেয়ারে ১০ জনের নিয়োগ, বেতন ২৫ হাজার ইরানের কেশম দ্বীপে দফায় দফায় হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি সাংবাদিক হত্যাকাণ্ডের ৮৬ শতাংশেরই বিচার হয়নি: ইউনেস্কো কারওয়ান বাজারে বছরে লক্ষাধিক জুতা বিক্রি হচ্ছে কম দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি ম্যাক্সওয়েল: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অর্থ মন্ত্রণালয়ে ৩৫ জন নিয়োগ: নতুন পে স্কেলে চাকরির সুযোগ আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার