
লীগ পর্বে ৪৭-১৩ গোলের ব্যবধানে হেরে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে শিরোপার লড়াইয়ে নামছে বাংলাদেশ। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে স্বাগতিক দল। রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। খেলায় কৌশলগত ভুল শুধরে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোই এখন স্বাগতিকদের প্রধান লক্ষ্য। লীগ পর্বে ভারতের কাছে ৩৪ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। স্কোরলাইন ছিল ৪৭-১৩।
ফাইনালের আগের দিন অনুশীলনে ভারতীয় দলের দ্রুতগতির আক্রমণ সামলানো ও বলের দখল বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছে বাংলাদেশ। দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া মনে করেন, প্রতিপক্ষের ফাস্ট ব্রেক প্রতিরোধ করতে পারলে খেলায় লড়াই গড়ে তোলা সম্ভব। তিনি জানান, ভারত পূর্ণ ৬০ মিনিটজুড়ে দ্রুত গতিতে খেলতে সক্ষম এবং আগের সাক্ষাতে তাদের ফাস্ট ব্রেক থামানো যায়নি। তাই ফাইনালে প্রতিপক্ষকে সেই সুযোগ না দেওয়াই তার বড় কৌশল। আর ফাস্ট ব্রেকে যখন ওরা ছুটে আসছিল, আমরা ওদের আক্রমণ থামাতে পারিনি।
ভারতকে প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল হিসেবে গণ্য করলেও আলোনসো আশা প্রকাশ করেন যে বাংলাদেশ এবার বহুলাংশে উন্নত পারফরম্যান্স উপহার দেবে। পুরো ৬০ মিনিট মনোযোগ ধরে রেখে নিজেদের সেরাটা উজাড় করে দিলে সমানতালে লড়াই করা যাবে বলে তার বিশ্বাস। ব্যবধান কম রাখতে রক্ষণভাগ শক্তিশালী করার পাশাপাশি আক্রমণেও ভুল কমানোর তাগিদ দিয়েছেন তিনি। তবে দীর্ঘমেয়াদে এমন প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে আরও অনুশীলন ও আন্তর্জাতিক ম্যাচ খেলা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের খেলোয়াড় মাসুদা আক্তারও আগের ভুলত্রুটি শুধরে ভালো লড়াইয়ের প্রত্যাশা করছেন। তিনি বলেন, পুরোনো ভুলগুলো কাটিয়ে উঠতে পারলে আজ নিশ্চিতভাবেই একটি ভালো ম্যাচ হবে। সবাই নিজেদের সেরা চেষ্টা করলে গোল ব্যবধান কমিয়ে ইতিবাচক ফলাফল আনা সম্ভব। একই কথা জানিয়েছেন দলের অপর সদস্য আছিয়া আক্তার। ব্যক্তিগত নৈপুণ্যের বদলে দলগত সমন্বয়ের ওপর জোর দিয়ে খেলোয়াড়েরা সবাই মিলে সেরাটা দিতে চান। শক্তিশালী ভারতীয় আক্রমণ সামলে রক্ষণে শৃঙ্খলা রক্ষা করা এবং আক্রমণে ধার বাড়ানোর বড় পরীক্ষা আজ বাংলাদেশের সামনে। তার ভাষায়, ‘আমরা সবাই যদি সবার বেস্টটাতে ট্রাই করি, অবশ্যই একটা ভালো রেজাল্ট করবো। সেকেন্ড ম্যাচে যেমন গোল খেয়েছিলাম আমরা, হয়তোবা তার থেকে একটু কম, কম গোলের ব্যবধানে হয়তোবা কোনো একটা কিছু করা যায়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০