নভেম্বরের নির্বাচনে জয়ী হলে মার্কিনিদের ৫ হাজার ডলার ‘ট্রাম্প ডিভিডেন্ড’ দেওয়ার প্রতিশ্রুতি

প্রকাশ:
Print news

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে নগদ অর্থ দেওয়ার নজিরবিহীন প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডালাসে আয়োজিত রিপাবলিকানদের নির্বাচনী কনভেনশনের উদ্বোধনী রাতে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, তারা যেন মনে করেন নির্বাচনে তিনি নিজেই ব্যালটে লড়াই করছেন। তিনি বারবার অনুরোধ করে বলেন, আপনারা ধরে নিন আমিই ব্যালটে আছি, শুধু আর একটি বারের জন্য।

ভাষণে সমর্থকদের উজ্জীবিত করতে ট্রাম্প দাবি করেন, রিপাবলিকানরা জয়ী হলে তাদের সঙ্গে সাধারণ মানুষও জিতবে এবং প্রত্যেকে ৫ হাজার ডলারের ‘ট্রাম্প ডিভিডেন্ড’ পাবেন। তার ভাষ্যমতে, দেশের বিপুল অর্থনৈতিক শক্তি ও সাফল্যের কারণেই তিনি এই অর্থ বিতরণ করতে চান। তবে তার একটি শর্ত রয়েছে, এই অর্থ অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই খরচ করতে হবে। ডালাসের মহাসমাবেশে তিনি স্পষ্ট করেন যে, হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট—উভয় কক্ষেই রিপাবলিকানদের জয় নিশ্চিত হলে এই অর্থ প্রদান করা হবে।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পের এই প্রস্তাবকে অবাস্তব ও অসম্ভব বলে অভিহিত করেছেন। দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে এই অর্থ দিতে গেলে সরকারের অন্তত ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের বেশি ব্যয় হবে। এই বিশাল পরিমাণ অর্থের উৎস বা তহবিল সংগ্রহের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ট্রাম্প জানাননি। তিনি কেবল দাবি করেছেন, দেশটি এখন প্রচুর অর্থ উপার্জন করছে। বর্তমানে মূল্যস্ফীতি ও ইরানে সামরিক অভিযানের জেরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে এবং জনমত জরিপে ট্রাম্পের সমর্থনের হার ৩০ শতাংশের কোঠায় নেমে এসেছে।

জরিপের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন, ৩ নভেম্বরের নির্বাচনে তার দল কংগ্রেসের উভয় কক্ষেই কর্তৃত্ব বজায় রাখবে। তবে ডিসিশন ডেস্ক এইচকিউ-এর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ২৩০-২০৫ আসনে এবং সেনেটে ৫১-৪৯ আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। ডেমোক্র্যাটদের তুলনায় জনমত জরিপে পিছিয়ে থাকা ট্রাম্প তাই সমর্থকদের মনোবল চাঙ্গা করতে মরিয়া হয়ে উঠেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
অনিয়মের দায়ে সিটির শাস্তি ও ইউরোপীয় জটিলতা শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নারীর পোশাক নিয়ে মাতামাতি বন্ধ করুন: কৃতি শ্যানন জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ৬ পয়সা শ্রমিকের অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ বিধায়ক হুমায়ুন কবীরের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পায়রা বন্দরে ভিড়ল চীনের জাহাজ ‘ফান ঝৌ-৬’ বৃষ্টি উপেক্ষা করে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নতুন গানে ফিরলেন আসিফ আকবর লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের সুফি কালেকশনে বাংলার ঐতিহ্য পথশিশু-ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের সুপারিশ মেসির বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন কোচ স্কালোনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে বাস উপহার দিল পূবালী ব্যাংক এক মাসের জন্য আন্দোলন স্থগিত করলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা নতুন সিনেমা ‘শিরোনাম’ নিয়ে রুপালি পর্দায় ফিরছেন কাজী মারুফ চোরাচালান মামলার অভিযোগে জড়িত ব্যক্তি হয়েও সরকারি কমিটিতে যুবদল পাচার হওয়া ১ বিলিয়ন ডলারের তথ্য চাইলেন ইউএই রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত যবিপ্রবির ১৬ শিক্ষার্থী অনিয়মের দায়ে সিটির শাস্তি ও ইউরোপীয় জটিলতা শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নারীর পোশাক নিয়ে মাতামাতি বন্ধ করুন: কৃতি শ্যানন জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ৬ পয়সা শ্রমিকের অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ বিধায়ক হুমায়ুন কবীরের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পায়রা বন্দরে ভিড়ল চীনের জাহাজ ‘ফান ঝৌ-৬’ বৃষ্টি উপেক্ষা করে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নতুন গানে ফিরলেন আসিফ আকবর লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের সুফি কালেকশনে বাংলার ঐতিহ্য পথশিশু-ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের সুপারিশ মেসির বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন কোচ স্কালোনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে বাস উপহার দিল পূবালী ব্যাংক এক মাসের জন্য আন্দোলন স্থগিত করলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা নতুন সিনেমা ‘শিরোনাম’ নিয়ে রুপালি পর্দায় ফিরছেন কাজী মারুফ চোরাচালান মামলার অভিযোগে জড়িত ব্যক্তি হয়েও সরকারি কমিটিতে যুবদল পাচার হওয়া ১ বিলিয়ন ডলারের তথ্য চাইলেন ইউএই রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত যবিপ্রবির ১৬ শিক্ষার্থী