কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে বাস উপহার দিল পূবালী ব্যাংক

প্রকাশ:
Print news

শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। বুধবার কলেজটির জিয়া অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করা হয়। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়ার কাছে এই চাবি তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, আর তাদের যাতায়াত সুগম করা সকলের সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে পূবালী ব্যাংক সবসময় দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখতে সচেষ্ট। আগামী দিনেও ব্যাংকের এই সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ব্যাংকের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, এই বাসটি শিক্ষার্থীদের যাতায়াতকে অনেক বেশি নিরাপদ করবে।

অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ এবং পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মাইনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবদুল কুদ্দুস এবং শিক্ষক পরিষদ সম্পাদক গাজী গোলাম মোহাম্মদ সোহরাব হাসান। অনুষ্ঠানে ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাস হস্তান্তর অনুষ্ঠানের পাশাপাশি কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একইসাথে ক্যাম্পাসে পূবালী ব্যাংকের একটি নতুন ইলেকট্রনিক বুথেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এই আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা কলেজ ও ব্যাংক প্রশাসনের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের সুপারিশ মেসির বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন কোচ স্কালোনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে বাস উপহার দিল পূবালী ব্যাংক এক মাসের জন্য আন্দোলন স্থগিত করলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা নতুন সিনেমা ‘শিরোনাম’ নিয়ে রুপালি পর্দায় ফিরছেন কাজী মারুফ চোরাচালান মামলার অভিযোগে জড়িত ব্যক্তি হয়েও সরকারি কমিটিতে যুবদল পাচার হওয়া ১ বিলিয়ন ডলারের তথ্য চাইলেন ইউএই রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত যবিপ্রবির ১৬ শিক্ষার্থী ফেডারেশন কাপের শুভসূচনা মোহামেডান ও বসুন্ধরা কিংসের যুক্তরাজ্যের গ্রিন পার্টির দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান ও নতুন বিতর্ক অটোমেশন পদ্ধতিতে চিকিৎসক বদলি ও পদায়ন: তালিকা প্রকাশ দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন বলিউড তারকা কিয়ারা আদভানি ২০২২ সাল থেকে আলাদা থাকছি কাতারে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন, তবুও উন্নতির ক্ষুধা কমেনি কোচের ব্যালন ডি’অরের মতো পুরস্কারের জন্য বিবেচিত হওয়াটাও গর্বের: কেইন আকবরের লড়াকু ফিফটিতে ড্র ঢাকা-রংপুর ম্যাচ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ মেধাবী শিক্ষার্থী বুয়েটে বিভিন্ন পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত চলে গেলেন প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী বিভা সেনগুপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের সুপারিশ মেসির বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন কোচ স্কালোনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে বাস উপহার দিল পূবালী ব্যাংক এক মাসের জন্য আন্দোলন স্থগিত করলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা নতুন সিনেমা ‘শিরোনাম’ নিয়ে রুপালি পর্দায় ফিরছেন কাজী মারুফ চোরাচালান মামলার অভিযোগে জড়িত ব্যক্তি হয়েও সরকারি কমিটিতে যুবদল পাচার হওয়া ১ বিলিয়ন ডলারের তথ্য চাইলেন ইউএই রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত যবিপ্রবির ১৬ শিক্ষার্থী ফেডারেশন কাপের শুভসূচনা মোহামেডান ও বসুন্ধরা কিংসের যুক্তরাজ্যের গ্রিন পার্টির দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান ও নতুন বিতর্ক অটোমেশন পদ্ধতিতে চিকিৎসক বদলি ও পদায়ন: তালিকা প্রকাশ দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন বলিউড তারকা কিয়ারা আদভানি ২০২২ সাল থেকে আলাদা থাকছি কাতারে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন, তবুও উন্নতির ক্ষুধা কমেনি কোচের ব্যালন ডি’অরের মতো পুরস্কারের জন্য বিবেচিত হওয়াটাও গর্বের: কেইন আকবরের লড়াকু ফিফটিতে ড্র ঢাকা-রংপুর ম্যাচ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ মেধাবী শিক্ষার্থী বুয়েটে বিভিন্ন পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত চলে গেলেন প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী বিভা সেনগুপ্ত