
দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করা হয়, যা ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতির ভিত্তিতে মূল্য পরিবর্তনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন থেকে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় বিক্রি হবে। ভরিপ্রতি দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০