প্রাক্তন স্ত্রীর হয়রানি থেকে মুক্তি চাইছেন ভুক্তভোগী রায়হান

প্রকাশ:
Print news

প্রেম করে বিয়ের নয় মাস পর পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয় রুকাইয়া তাসনিম মুক্তি ও রায়হান হাওলাদারের। কিন্তু বিচ্ছেদের দেড় মাস পর রাজশাহীর চন্দ্রিমা থানায় প্রাক্তন স্ত্রী মুক্তি তার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ আনেন। এর তিন মাস পর একই থানায় তিনি হুমকিধামকির অভিযোগ করে একটি সাধারণ ডায়েরি করেন। তবে এসব অভিযোগের সত্যতা না মেলায় পুলিশ সেগুলো খারিজ করে দেয়। এরপরও মুক্তি ধারাবাহিকভাবে তার প্রাক্তন স্বামীকে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একের পর এক মামলা ও হুমকি দিচ্ছেন সাবেক স্বামীকে।

ভুক্তভোগী রায়হান হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার গোচড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঢাকায় একটি সরকারি চাকরিতে কর্মরত। অন্যদিকে অভিযুক্ত মুক্তি নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের মোজাম্মেল হকের মেয়ে এবং রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার দুপুরে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রায়হান লিখিতভাবে এসব অভিযোগ করেন।

রায়হান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর পরিবারের অজান্তে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু মুক্তির বেপরোয়া জীবনযাপন ও পরকীয়ায় আসক্তির কারণে সংসার জীবনে অশান্তি শুরু হয়। পরিণামে বিয়ের নয় মাস পর ২০২৬ সালের ১ মে উভয়ের সম্মতিতে তারা বিচ্ছেদ ঘটান। বর্তমানে মিথ্যা মামলার কারণে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি তিনি কর্মক্ষেত্রেও চরম বিড়ম্বনায় পড়েছেন। মুক্তির বেপরোয়া জীবনযাপন ও পরকীয়ায় আসক্তির কারণে ৯ মাস পর ২০২৬ সালে ১ মে উভয়ের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

প্রাক্তন স্ত্রীর এমন আচরণের প্রতিকার চেয়ে মুক্তি ও তার পরিবারের সাথে যোগাযোগ করলেও কোনো সুরাহা মেলেনি। এ বিষয়ে সাংবাদিকরা সত্যতা যাচাইয়ের জন্য মুক্তির বাড়িতে গেলে তার বাবা মোজাম্মেল হক দাবি করেন, তিনি মেয়ের বিয়ে কিংবা নয় মাস সংসার করার বিষয়টি জানতেন না। তবে মুক্তির মা রানুকা বেগম ও ভাই মো. রবিন হক বিয়ের কথা স্বীকার করেছেন। এদিকে, একাধিকবার মুক্তির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে, ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন
শিরোনাম :
প্রাক্তন স্ত্রীর হয়রানি থেকে মুক্তি চাইছেন ভুক্তভোগী রায়হান শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী মির্জা আব্বাস: রাজনৈতিক কারণে চিকিৎসকদের অভিজ্ঞতা কাজে লাগানো যায়নি স্প্যানে স্ট্রাইকারের মর্মান্তিক মৃত্যু: ১২ ম্যাচ নিষিদ্ধ গোলকিপার ওউনো জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়ার আহ্বান মিন্টুর প্রথমবার এক টেবিলে বসছেন ট্রাম্প, শি ও পুতিন হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ, স্বাগত জানাল জিসিসি গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ১১ কারখানা ছুটি ঘোষণা রাজার বাসভবনে গিয়ে স্টাফদের বকুনি খেলেন গায়িকা মাইলিন ক্লাস বাংলাদেশের পেসাররা বিপজ্জনক হয়ে উঠতে পারে: প্রোটিয়া কোচ হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন: দাবি আইআরজিসির বিসিআইসিতে ২৭৪ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ১২ নভেম্বর দেশের বাজারে টানা পঞ্চমবার কমল স্বর্ণের দাম যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার সুন্দরীরা ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো: অবশেষে এলো কাঙ্ক্ষিত ট্রেন না ফেরার দেশে প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের অজেয় রেকর্ড ধরে রাখতে চায় বাংলাদেশ সরিষাবাড়ীতে পরকীয়া করতে গিয়ে গণপিটুনির শিকার জামায়াত কর্মী আটক সেমিফাইনালে ভুটানকে নিয়ে সতর্ক ভারতের কোচ নওশাদ মুসা শাহাদাতের |: উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধিতে সাফল্যের প্রাক্তন স্ত্রীর হয়রানি থেকে মুক্তি চাইছেন ভুক্তভোগী রায়হান শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী মির্জা আব্বাস: রাজনৈতিক কারণে চিকিৎসকদের অভিজ্ঞতা কাজে লাগানো যায়নি স্প্যানে স্ট্রাইকারের মর্মান্তিক মৃত্যু: ১২ ম্যাচ নিষিদ্ধ গোলকিপার ওউনো জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়ার আহ্বান মিন্টুর প্রথমবার এক টেবিলে বসছেন ট্রাম্প, শি ও পুতিন হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ, স্বাগত জানাল জিসিসি গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ১১ কারখানা ছুটি ঘোষণা রাজার বাসভবনে গিয়ে স্টাফদের বকুনি খেলেন গায়িকা মাইলিন ক্লাস বাংলাদেশের পেসাররা বিপজ্জনক হয়ে উঠতে পারে: প্রোটিয়া কোচ হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন: দাবি আইআরজিসির বিসিআইসিতে ২৭৪ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ১২ নভেম্বর দেশের বাজারে টানা পঞ্চমবার কমল স্বর্ণের দাম যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার সুন্দরীরা ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো: অবশেষে এলো কাঙ্ক্ষিত ট্রেন না ফেরার দেশে প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের অজেয় রেকর্ড ধরে রাখতে চায় বাংলাদেশ সরিষাবাড়ীতে পরকীয়া করতে গিয়ে গণপিটুনির শিকার জামায়াত কর্মী আটক সেমিফাইনালে ভুটানকে নিয়ে সতর্ক ভারতের কোচ নওশাদ মুসা শাহাদাতের |: উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধিতে সাফল্যের