
প্রেম করে বিয়ের নয় মাস পর পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয় রুকাইয়া তাসনিম মুক্তি ও রায়হান হাওলাদারের। কিন্তু বিচ্ছেদের দেড় মাস পর রাজশাহীর চন্দ্রিমা থানায় প্রাক্তন স্ত্রী মুক্তি তার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ আনেন। এর তিন মাস পর একই থানায় তিনি হুমকিধামকির অভিযোগ করে একটি সাধারণ ডায়েরি করেন। তবে এসব অভিযোগের সত্যতা না মেলায় পুলিশ সেগুলো খারিজ করে দেয়। এরপরও মুক্তি ধারাবাহিকভাবে তার প্রাক্তন স্বামীকে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একের পর এক মামলা ও হুমকি দিচ্ছেন সাবেক স্বামীকে।
ভুক্তভোগী রায়হান হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার গোচড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঢাকায় একটি সরকারি চাকরিতে কর্মরত। অন্যদিকে অভিযুক্ত মুক্তি নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের মোজাম্মেল হকের মেয়ে এবং রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার দুপুরে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রায়হান লিখিতভাবে এসব অভিযোগ করেন।
রায়হান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর পরিবারের অজান্তে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু মুক্তির বেপরোয়া জীবনযাপন ও পরকীয়ায় আসক্তির কারণে সংসার জীবনে অশান্তি শুরু হয়। পরিণামে বিয়ের নয় মাস পর ২০২৬ সালের ১ মে উভয়ের সম্মতিতে তারা বিচ্ছেদ ঘটান। বর্তমানে মিথ্যা মামলার কারণে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি তিনি কর্মক্ষেত্রেও চরম বিড়ম্বনায় পড়েছেন। মুক্তির বেপরোয়া জীবনযাপন ও পরকীয়ায় আসক্তির কারণে ৯ মাস পর ২০২৬ সালে ১ মে উভয়ের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
প্রাক্তন স্ত্রীর এমন আচরণের প্রতিকার চেয়ে মুক্তি ও তার পরিবারের সাথে যোগাযোগ করলেও কোনো সুরাহা মেলেনি। এ বিষয়ে সাংবাদিকরা সত্যতা যাচাইয়ের জন্য মুক্তির বাড়িতে গেলে তার বাবা মোজাম্মেল হক দাবি করেন, তিনি মেয়ের বিয়ে কিংবা নয় মাস সংসার করার বিষয়টি জানতেন না। তবে মুক্তির মা রানুকা বেগম ও ভাই মো. রবিন হক বিয়ের কথা স্বীকার করেছেন। এদিকে, একাধিকবার মুক্তির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে, ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০