বিক্ষোভ ও ধরপাকড়ের সর্বশেষ পরিস্থিতি
- আটক বিক্ষোভকারীর সংখ্যা: শনিবার দুপুর ১টা পর্যন্ত ৩,৩০০ জন
- নিরাপত্তা ব্যবস্থা: যন্তর মন্তর ও আশপাশের এলাকায় কঠোর বিধিনিষেধ
- আটক উল্লেখযোগ্য ব্যক্তি: ইউটিউবার ধ্রুব রাঠি, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও মুখপাত্র সৌরভ দাস
- আইনজীবীদের অবস্থা: বিক্ষোভস্থলে যাওয়ার সময় সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিতে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি বামপন্থী সংগঠনের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের ধরপাকড় চালানো হয়েছে। তারা প্রধান নির্বাচন কমিশনারবিরোধী বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন।
বিক্ষোভকারীরা যেন যন্তর মন্তরে জড়ো হতে না পারেন, সেজন্য আগে থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার ও ব্যারিকেড বসানো হয়। যেসব এলাকায় বিক্ষোভের ডাক ছিল, সেখানে ইন্টারনেট সংযোগ সীমিত করা হয়েছে এবং কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। এছাড়া রাজধানী অভিমুখী বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে যন্তর মন্তরে যাওয়ার পথে বিক্ষোভকারীদের পুলিশ আটক করে বাসে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত ৫ শতাধিক মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫০০ জনের বেশি মানুষকে। #Watch | Delhi Police have detained Supreme Court lawyers as heavy security deployment and barricading continue across Delhi।
সিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দলের শীর্ষ নেতাদের আটকের পর অজ্ঞাত স্থানে নিয়ে রাখা হয়েছে। তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে জানায়, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে বিক্ষোভকারীদের বাসে করে সরিয়ে নেওয়া হচ্ছে।
অভিজিৎ দীপকেসহ আটক নেতাদের অবিলম্বে মুক্তি ও আইনি সহায়তা পাওয়ার দাবি জানিয়েছে দলটি। তারা বলছে, নেতারা আটক হলেও এই আন্দোলন থেমে থাকবে না। দলটির পক্ষ থেকে তরুণ ও সাধারণ নাগরিকদের সক্রিয়ভাবে আন্দোলনে নেতৃত্বের আহ্বান জানানো হয়েছে।
গুরুগ্রাম থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের পাশাপাশি দিল্লির বিভিন্ন প্রান্তে সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটকের ঘটনাটি তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে প্রশাসন নজিরবিহীন কঠোরতা অবলম্বন করছে।
গুরুত্বপূর্ণ তথ্য
- নেতারা আটক হলেও বিক্ষোভ চলবে: সিজেপি, যন্তর মন্তর ২.০ শুরু: নেহা বোরা।
- ধানখেতে মরদেহ / ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ।
- দিল্লিতে বিক্ষোভ: সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবীসহ আটক ৩৩০০।
- মানসিক স্বাস্থ্য দিবস / স্ক্রলের আড়ালে বাড়ছে মানসিক রোগ, নেই প্রকৃত তথ্য।
- সাড়ে তিনশোর আগে থামল বাংলাদেশ, প্রত্যাশার চেয়ে কত কম।





