তুরস্ককে ঘিরে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ইসরায়েলকে এরদোয়ানের হুঁশিয়ারি

প্রকাশ:
Print news

দখলদার ইসরায়েলের কর্মকাণ্ড ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার (৭ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তুরস্ককে ঘিরে ফেলার যেকোনো ধরনের শত্রুতামূলক তৎপরতা আঙ্কারা কখনোই নীরবে সহ্য করবে না। তবে তিনি এও উল্লেখ করেন যে, কোনো নির্দিষ্ট দেশ, সমাজ, ধর্ম বা সংস্কৃতির প্রতি তুরস্কের কোনো শত্রুতা নেই।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করে এরদোয়ান বলেন, ইসরায়েলের উসকানি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ইরান ও উপসাগরীয় দেশগুলো ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তার অভিযোগ, ইসরায়েলের ধারাবাহিক মিথ্যাচার ও নাশকতার কারণেই মূলত ইসলামাবাদ সমঝোতা কার্যকর করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির মধ্যেও তুরস্ক সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দিয়েছে এবং আঞ্চলিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে।

এরদোয়ান আরও জানান, উত্তর সাইপ্রাসের উপকূলে সম্প্রতি ঘটে যাওয়া জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তুরস্ক তৎপর রয়েছে। এই উদ্ধার অভিযানে তুরস্কের ৯টি জাহাজ ও ১১টি বিমান অংশ নিচ্ছে। পাশাপাশি, আঞ্চলিক অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতিকে শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

শেয়ার করুন
শিরোনাম :
আখাউড়ায় ট্রেনের ট্রলি লাইনচ্যুত: দুই ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক এসএমই ফাউন্ডেশনে চাকরির সুযোগ: রাজশাহীতে আবেদনের বিজ্ঞপ্তি দুর্ঘটনায় গুরুতর আহত নুসরাত ভারুচা, মেরুদণ্ডের হাড় ভেঙে হাসপাতালে বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ মালিবংওয়ে মাকেতা বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক চট্টগ্রাম থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালুর সম্ভাবনা ও ২০২৭ বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মাকেতা কুড়িগ্রামে তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় আটক ১ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে চাকরির সুযোগ নীল শাড়িতে রূপার সাজে মুগ্ধতা ছড়ালেন পারসা ইভানা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: সুখু ও দুখুর চারিত্রিক বৈপরীত্য ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যের অভিমুখে মার্কিন যুদ্ধজাহাজ আর্থিক অনিয়মের রায়ের বিরুদ্ধে আপিলে যাচ্ছে ম্যানচেস্টার সিটি যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন মিথিলা রোনালদোকে ছাড়াই ডেনমার্কের মাঠে পর্তুগালের দাপুটে জয় মালয়েশিয়ায় আটক দেড় হাজার নাগরিক মিয়ানমারে, জাতিসংঘের উদ্বেগ শুভশ্রীর হাতে চুমু খেলেন দেব, ভাইরাল রসায়ন আখাউড়ায় ট্রেনের ট্রলি লাইনচ্যুত: দুই ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক এসএমই ফাউন্ডেশনে চাকরির সুযোগ: রাজশাহীতে আবেদনের বিজ্ঞপ্তি দুর্ঘটনায় গুরুতর আহত নুসরাত ভারুচা, মেরুদণ্ডের হাড় ভেঙে হাসপাতালে বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ মালিবংওয়ে মাকেতা বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক চট্টগ্রাম থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালুর সম্ভাবনা ও ২০২৭ বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মাকেতা কুড়িগ্রামে তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় আটক ১ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে চাকরির সুযোগ নীল শাড়িতে রূপার সাজে মুগ্ধতা ছড়ালেন পারসা ইভানা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: সুখু ও দুখুর চারিত্রিক বৈপরীত্য ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যের অভিমুখে মার্কিন যুদ্ধজাহাজ আর্থিক অনিয়মের রায়ের বিরুদ্ধে আপিলে যাচ্ছে ম্যানচেস্টার সিটি যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন মিথিলা রোনালদোকে ছাড়াই ডেনমার্কের মাঠে পর্তুগালের দাপুটে জয় মালয়েশিয়ায় আটক দেড় হাজার নাগরিক মিয়ানমারে, জাতিসংঘের উদ্বেগ শুভশ্রীর হাতে চুমু খেলেন দেব, ভাইরাল রসায়ন