প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ৮:০০ পি.এম
চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রামের কর অঞ্চল-১, কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত মোট ৫টি পদে ২৬ জন প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হবে। ক্যাটাগরি: ৫। 5, 26.
কেবল চট্টগ্রাম জেলার স্থায়ী প্রার্থীরাই এসব পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত নিয়ম মেনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
- ১. কম্পিউটার অপারেটরপদসংখ্যা ১টি। আবেদনকারীর বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
- ২. উচ্চমান সহকারীপদসংখ্যা ৩টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। টাইপিং গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা প্রয়োজন। পদটির বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
- ৩. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরপদসংখ্যা ৯টি। যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা বাধ্যতামূলক। পদটির বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
- ৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা ৪টি। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
- ৫. অফিস সহায়কপদসংখ্যা ৯টি। যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-২০)।
আবেদন ফি ও আবেদন পদ্ধতি
আবেদন করার জন্য ১ থেকে ৪ নম্বর পদের ক্ষেত্রে টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা সার্ভিস ফি জমা দিতে হবে। ৫ নম্বর পদ অর্থাৎ অফিস সহায়ক পদের জন্য সার্ভিস চার্জসহ ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করে জমা দিতে পারবেন।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
- সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা।
- আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০