
বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য কর্মী নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটিতে ‘ঋণ ও উন্নয়ন কর্মকর্তা’ পদে মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও শাখার মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংক্ষিপ্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: কোস্ট ফাউন্ডেশন। কর্মস্থল: কক্সবাজার (জেলা ও উপজেলার বিভিন্ন শাখা)।
প্রার্থীদের আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক পাস হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফল (জিপিএ ২.৫০–এর নিচে) গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর বয়স ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া মাইক্রোফাইন্যান্স, মাইক্রোফিন৩৬০ সফটওয়্যার, রিপোর্টিং ও ডকুমেন্টেশন বিষয়ে কাজের দক্ষতা থাকতে হবে। ধূমপায়ী, নিয়মিত শিক্ষার্থী অথবা নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্তরা আবেদনের যোগ্য নন। নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।
নিয়োগপ্রাপ্তরা শিক্ষানবিশকালে প্রথম তিন মাস ২০ হাজার টাকা মাসিক বেতন পাবেন। চতুর্থ মাস থেকে এইচএসসি পাস কর্মীদের বেতন হবে ২৭ হাজার ৯৫০ টাকা এবং স্নাতক পাস কর্মীদের ২৯ হাজার ৩৪৭ টাকা। স্থায়ী চাকরি হলে প্রভিডেন্ট ফান্ড, দুটি উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার সুবিধা রয়েছে। পুরুষ কর্মীদের বিনা মূল্যে অফিসে থাকার সুযোগ থাকলেও খাওয়ার ব্যবস্থা নিজস্ব খরচে করতে হবে। এছাড়া মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে মাসিক দুই হাজার টাকা জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা দেওয়া হবে। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
নিয়োগের পর তিন দিনের মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ১৫ দিন মাঠপর্যায়ে জ্যেষ্ঠ কর্মীর সঙ্গে কাজ শিখতে হবে। প্রশিক্ষণ শেষে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। যোগদানের তিন মাস পর থেকে ৯ মাস পর্যন্ত মাসিক বেতন থেকে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে কেটে রাখা হবে। চুক্তির তারিখ থেকে ছয় মাসের মধ্যে চাকরি ছেড়ে দিলে এই জামানত বাজেয়াপ্ত হবে বলে শর্ত দেওয়া হয়েছে। বিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে আবেদন, বাংলা ও ইংরেজি সংবাদ পাঠের সুযোগ।
আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকতে হবে। সাক্ষাৎকার ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময় সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত সনদের মূল কপি ও অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ ও পরীক্ষার প্রবেশপত্রের কপি সঙ্গে আনতে হবে। আবেদনের শেষ সময় ২৪ অক্টোবর ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুসরণ করতে হবে। সাক্ষাৎকার ও আবেদনের পদ্ধতি চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০