কৃষিপণ্য আমদানিনির্ভরতা কমাতে বিশেষ উদ্যোগ: কৃষিমন্ত্রী

প্রকাশ:
Print news

সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (১৮ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসার পথে রয়েছে।

সার সংকট নিয়ে ছড়ানো গুঞ্জনকে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় অতিরিক্ত সার মজুত রয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। কৃষিখাতের উন্নয়ন ও সরকারের বিভিন্ন লক্ষ্যমাত্রার অগ্রগতি তুলে ধরে তিনি জানান, পাইলট পর্যায়ে প্রায় ১৪ লাখ কৃষকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। এখন থেকে প্রতি মাসে সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ কৃষকের মধ্যে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে।

সবুজায়নের উদ্যোগ নিয়ে মন্ত্রী জানান, গত ছয় মাসে ২৫ লাখ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ২৪ লাখ ১৮ হাজারের বেশি চারা রোপণ করা সম্ভব হয়েছে। একই সময়ে ৪৭৮ দশমিক ৯ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৭৫ দশমিক ৬১ কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে। পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে তিনি বলেন, এ বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। প্রযুক্তির কল্যাণে বর্তমানে ছয় মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে এবং আগামীতে ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণের অবকাঠামোগত সুবিধা তৈরি করা হবে।

পাট বীজ, পেঁয়াজ বীজ ও আদার ক্ষেত্রে আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বের হয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয়ে তিনি বলেন, আগামী বছর থেকে ‘ব্রি ১১৮’ নামের নতুন একটি ধানের জাতের চাষ শুরু হবে। এ জাতটি হাওড় অঞ্চলে প্রচলিত সময়ের ১০ থেকে ১৫ দিন আগেই রোপণ করা সম্ভব হবে, যা আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষকের উৎপাদন খরচ কমানোর উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, সেচ খরচ কৃষকদের জন্য একটি বড় চিন্তার বিষয়। সেচের জন্য ব্যবহৃত দেশের সব পাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে ৬০ থেকে ৬২ হাজার পাম্প সৌরবিদ্যুতে পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কৃষিভিত্তিক দেশ হিসেবে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে আমিন উর রশিদ বলেন, সরকারের মূল লক্ষ্য হলো ভবিষ্যতে কোনো কৃষিপণ্য যেন বাইরে থেকে আমদানি করতে না হয়। সে লক্ষ্যে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ সুবিধা সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। এ সময় কৃষি সচিব মো. সেলিম খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারে চাকরির খোঁজ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১৭ বলে ডাবল সেঞ্চুরি: গিলের বিশ্বরেকর্ড সৌরবিদ্যুতের নতুন দাম ও মাশুল নির্ধারণ করলো বিইআরসি সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপে কোণঠাসা বাংলাদেশ টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশসেরা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশ হলো ৫১তম বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাস স্টার সিনেপ্লেক্সে একই দিনে টম ক্রুজের ডিগার ও রেসিডেন্ট কুষ্টিয়ায় গাছ উপড়ে বসতবাড়ি ধ্বংস অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে ককপিট নাটকীয়তা: সৌদিতে জরুরি অবতরণের নেপথ্যে কী? নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প কাতারে চাকরির খোঁজ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১৭ বলে ডাবল সেঞ্চুরি: গিলের বিশ্বরেকর্ড সৌরবিদ্যুতের নতুন দাম ও মাশুল নির্ধারণ করলো বিইআরসি সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপে কোণঠাসা বাংলাদেশ টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশসেরা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশ হলো ৫১তম বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাস স্টার সিনেপ্লেক্সে একই দিনে টম ক্রুজের ডিগার ও রেসিডেন্ট কুষ্টিয়ায় গাছ উপড়ে বসতবাড়ি ধ্বংস অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে ককপিট নাটকীয়তা: সৌদিতে জরুরি অবতরণের নেপথ্যে কী? নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প