চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন

প্রকাশ:
Print news

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক ও গবেষকদের নিয়ে গঠিত নতুন সংগঠন ‘চাইনিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি’ (সিইউএএএসএইউ) যাত্রা শুরু করেছে। চিনে উচ্চশিক্ষা ও গবেষণা শেষ করে আসা এই শিক্ষক-গবেষকরা বাংলাদেশ ও চিনের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও গবেষণার মেলবন্ধন আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করবেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে আয়োজিত বার্ষিক সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সংগঠনটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল হাসান এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক দিলারা আক্তার। মূলত চিনে অর্জিত জ্ঞান ও আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করাই সংগঠনটির প্রধান লক্ষ্য।

অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, চিনে অর্জিত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে সিকৃবির শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব হবে। সমন্বয়ক অধ্যাপক দিলারা আক্তার যোগ করেন, গবেষণার মেলবন্ধন গড়ে তোলা এবং গবেষণা উপকরণ ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থীরা যেন ভাষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পায়, তা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য।

সংগঠনটির সদস্যরা চিনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (সিএএস)-এ মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল সম্পন্ন করেছেন। বর্তমানে চীনের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কাজ এগিয়ে চলছে, যার একটি দ্রুত চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে। এর বাইরেও চিনে অবস্থানরত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি সক্রিয় নেটওয়ার্ক তৈরির প্রক্রিয়া চলছে।

ভবিষ্যতে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও প্রসারের পরিকল্পনা সম্পর্কে চীনা দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংগঠনটির লক্ষ্য ও কার্যক্রম সংবলিত একটি বিস্তারিত প্রতিবেদন দ্রুতই ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে পাঠানো হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

শেয়ার করুন
শিরোনাম :
নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প তুরস্কে নূহের নৌকার খোঁজে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান সার উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির আফকন বাছাইপর্বে অঘটনের শিকার ঘানা ও নাইজেরিয়া বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১,৫৪২ কোটির প্রকল্প পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ মুক্তি পিছাল রায়হান রাফীর ‘আন্ধার’-এর পাঁচ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে যাবে বাংলাদেশ: এনআরবি ব্যাংক চীনে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রপতির আহ্বান কাতারের স্বল্প আয়ের পরিবারে সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, থাকবে ডাইরেক্ট অ্যাকশন: ডিএনসিসি প্রশাসক নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প তুরস্কে নূহের নৌকার খোঁজে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান সার উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির আফকন বাছাইপর্বে অঘটনের শিকার ঘানা ও নাইজেরিয়া বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১,৫৪২ কোটির প্রকল্প পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ মুক্তি পিছাল রায়হান রাফীর ‘আন্ধার’-এর পাঁচ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে যাবে বাংলাদেশ: এনআরবি ব্যাংক চীনে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রপতির আহ্বান কাতারের স্বল্প আয়ের পরিবারে সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, থাকবে ডাইরেক্ট অ্যাকশন: ডিএনসিসি প্রশাসক