টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশসেরা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশ:
Print news

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) তাদের বহুল প্রতীক্ষিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭’ প্রকাশ করেছে। এবারের তালিকায় বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের মোট ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এই তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। প্রতিষ্ঠানটি ৮০১–১০০০ ব্যান্ডে জায়গা করে নিয়েছে। একই ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতের সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই পাঁচটি মূল সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। এবারের র‍্যাংকিংয়ে বাংলাদেশ থেকে মোট ২৫টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠান প্রয়োজনীয় তথ্য জমা দিলেও শর্ত পূরণ না হওয়ায় তাদের ‘রিপোর্টার’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মূল র‍্যাংকিংয়ের বাইরে বিবেচিত হয়।

র‍্যাংকিং অনুযায়ী, ১০০১–১২০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১২০১–১৪০০ ব্যান্ডে স্থান পেয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

তালিকায় ১৪০১–১৬০০ ব্যান্ডে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া ১৮০১–২০০০ ব্যান্ডে অবস্থান করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।

বিশ্ব র‍্যাংকিংয়ে এমন সম্মানজনক অবস্থান অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তিনি এক বার্তায় বলেন, এই অর্জন পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। এতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও সুনাম আরও সুসংহত হলো।

উপাচার্য আরও জানান, শিক্ষার মান ও গবেষণায় উৎকর্ষ সাধনের লক্ষ্যে বর্তমান প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে আর্থিক প্রণোদনা ও সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন
শিরোনাম :
সৌরবিদ্যুতের নতুন দাম ও মাশুল নির্ধারণ করলো বিইআরসি সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপে কোণঠাসা বাংলাদেশ টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশসেরা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশ হলো ৫১তম বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাস স্টার সিনেপ্লেক্সে একই দিনে টম ক্রুজের ডিগার ও রেসিডেন্ট কুষ্টিয়ায় গাছ উপড়ে বসতবাড়ি ধ্বংস অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে ককপিট নাটকীয়তা: সৌদিতে জরুরি অবতরণের নেপথ্যে কী? নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প তুরস্কে নূহের নৌকার খোঁজে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান সার উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির সৌরবিদ্যুতের নতুন দাম ও মাশুল নির্ধারণ করলো বিইআরসি সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপে কোণঠাসা বাংলাদেশ টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং: দেশসেরা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশ হলো ৫১তম বিসিএসের পূর্ণাঙ্গ সিলেবাস স্টার সিনেপ্লেক্সে একই দিনে টম ক্রুজের ডিগার ও রেসিডেন্ট কুষ্টিয়ায় গাছ উপড়ে বসতবাড়ি ধ্বংস অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে ককপিট নাটকীয়তা: সৌদিতে জরুরি অবতরণের নেপথ্যে কী? নিখোঁজ তিন ইরানি পাইলট নিয়ে কাতারের কাছে তথ্যের দাবি বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প তুরস্কে নূহের নৌকার খোঁজে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান সার উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির