ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা

প্রকাশ:
Print news

২০২৬ বিশ্বকাপ জয়ের পর নিজেদের প্রথম হোম ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত জয় পেয়েছে স্পেন। উয়েফা নেশনস লীগের হাইভোল্টেজ এই ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয়ের দেখা পেল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। একই সঙ্গে টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার একটি নতুন রেকর্ডও গড়েছে দলটি। ম্যাচ শুরুর আগে সেভিয়ার র‌্যামন সানচেজ পিসখুয়ান স্টেডিয়ামের গ্যালারি ছিল আবেগঘন। কিক অফের আগে অধিনায়ক রদ্রি বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরলে গ্যালারিতে উপস্থিত দর্শকরা তাকে করতালির মাধ্যমে বরণ করে নেন। গ্যালারিভর্তি দর্শকরা করতালিতে বরণ করে নেন সেই মুহূর্ত।

ম্যাচের শুরুর ৭০ সেকেন্ডের মধ্যেই গোলের দেখা পান ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। তার দুর্দান্ত গোলে স্পেন দ্রুত লিড নেয়। ২৮ মিনিটে ইভান পেরিসিচের ক্রস থেকে ডিওন দ্রেনা বেল্লো গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১ মিনিটে ফেরমিনের বাড়ানো বলে গোল করে মার্ক পিউবিল স্পেনকে পুনরায় ২-১ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর ৬৩ মিনিটে পেদ্রির থ্রু পাস থেকে ইয়ামাল ম্যাচে তার দ্বিতীয় গোলটি করেন। ৬৮ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ৮১ মিনিটে ৪১ বছর বয়সী ক্রোয়েট তারকা লুকা মদরিচ বদলি হিসেবে মাঠে নামলেও ব্যবধান কমাতে পারেননি। উল্টো ৮৯ মিনিটে রদ্রি, পেদ্রি ও মিকেল মেরিনোর চমৎকার সমন্বয় থেকে গোল করে স্কোরলাইন ৪-১ করেন নিকো উইলিয়ামস। শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। কিক অফের মাত্র ৭০ সেকেন্ডের মাথায় বাঁ প্রান্ত থেকে এক চমৎকার আক্রমণে জাল খুঁজে নেন ইয়ামাল। ৬৩ মিনিটে পেদ্রির দুর্দান্ত থ্রু পাস ধরে বাঁ পায়ের নিঁখুত শটে ক্রোয়েশিয়ার জালে বল জড়ান ইয়ামাল। এটি ম্যাচে ইয়ামালের দ্বিতীয় ও স্পেনের তৃতীয় গোল।

নেশনস লীগের গ্রুপ ‘সি’ তে দুই ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে স্পেন। সমান ম্যাচে ৩ পয়েন্ট করে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তালিকার দুইয়ে আছে ইংল্যান্ড। একই দিনে অন্য ম্যাচে ইংল্যান্ড ২-০ গোলে পরাজিত করেছে চেক প্রজাতন্ত্রকে। ম্যাচের ২৫ মিনিটে পাভেল শুলৎস লাল কার্ড দেখলে চেক প্রজাতন্ত্র ১০ জনের দলে পরিণত হয়। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ইংল্যান্ড। ৪৭ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে গর্ডন হেডে গোল করে দলকে এগিয়ে নেন। পরবর্তীতে ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। এখন পর্যন্ত চেক প্রজাতন্ত্র কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। আগামী ৩রা অক্টোবর পরবর্তী ম্যাচে স্পেন লড়বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এবং ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। চেক প্রজাতন্ত্র এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। সমতায় ফেরায় তিন মিনিট পর আবারো পিছিযে পড়ে ক্রোয়েশিয়া।

শেয়ার করুন
শিরোনাম :
বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প তুরস্কে নূহের নৌকার খোঁজে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান সার উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির আফকন বাছাইপর্বে অঘটনের শিকার ঘানা ও নাইজেরিয়া বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১,৫৪২ কোটির প্রকল্প পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ মুক্তি পিছাল রায়হান রাফীর ‘আন্ধার’-এর পাঁচ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে যাবে বাংলাদেশ: এনআরবি ব্যাংক চীনে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রপতির আহ্বান কাতারের স্বল্প আয়ের পরিবারে সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, থাকবে ডাইরেক্ট অ্যাকশন: ডিএনসিসি প্রশাসক তিনদিন আটকে থাকার পর দেশে ফিরলেন টেবিল টেনিস খেলোয়াড়রা বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যু ও সূচি চূড়ান্ত চিনের সাথে গবেষণার নতুন দিগন্ত খুলছে সিকৃবির অ্যালামনাই সংগঠন ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা, রেকর্ড গড়লেন লামিন ইয়ামালরা আইফার্মারে ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ, নিয়োগ পাবেন ১৫ জন যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬: শাকিবসহ একঝাঁক তারকার মিলনমেলা বক্স অফিসে এগিয়ে সিদ্ধার্থের ছবি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা কে এই রাজনীতিক হামাদ জেনারেল হাসপাতালে ১১২ কোটি রিয়ালের মেগা উন্নয়ন প্রকল্প তুরস্কে নূহের নৌকার খোঁজে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান সার উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির আফকন বাছাইপর্বে অঘটনের শিকার ঘানা ও নাইজেরিয়া বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১,৫৪২ কোটির প্রকল্প পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ মুক্তি পিছাল রায়হান রাফীর ‘আন্ধার’-এর পাঁচ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে যাবে বাংলাদেশ: এনআরবি ব্যাংক চীনে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রপতির আহ্বান কাতারের স্বল্প আয়ের পরিবারে সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে, থাকবে ডাইরেক্ট অ্যাকশন: ডিএনসিসি প্রশাসক তিনদিন আটকে থাকার পর দেশে ফিরলেন টেবিল টেনিস খেলোয়াড়রা