
কাতারে ড্রাইভিং স্কুলগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ফেরাতে এবং গ্রাহকদের অধিকার রক্ষায় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (MoCI) নতুন কঠোর নীতিমালা প্রবর্তন করেছে। ২০০৮ সালের ৮ নম্বর ভোক্তা সুরক্ষা আইনের সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এই নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। নতুন এই নিয়মগুলোর মূল লক্ষ্য হলো প্রশিক্ষণার্থী এবং ড্রাইভিং স্কুলগুলোর মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ককে সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল রাখা।
নিয়ম লঙ্ঘনকারী ড্রাইভিং স্কুলগুলোকে তাদের বর্তমান কার্যক্রমে প্রয়োজনীয় সংশোধন আনতে নোটিশ জারির তারিখ থেকে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর, পুরো কাতার জুড়ে মাঠপর্যায়ে বিশেষ পরিদর্শণ অভিযান পরিচালনা করবে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এর মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠান সঠিকভাবে নিয়ম মেনে চলছে কি না, তা যাচাই করা হবে।
কোনো ড্রাইভিং স্কুলে অনিয়ম দেখা দিলে বা নিয়ম অমান্য করলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। যে কোনো অভিযোগ বা তথ্যের জন্য বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬০০১ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া মন্ত্রণালয়ের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজেও সরাসরি যোগাযোগ করার সুযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০