
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের খেলায় প্রথম দিনে একই দলের হয়ে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে তাঁদের জোড়া শতকে ভর করে ৮ উইকেটে ২২০ রান তুলে প্রথম দিন শেষ করেছে খুলনা। অন্যদিকে রাজশাহীতে বরিশাল ও ঢাকার মধ্যকার ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে শুরু করা সম্ভব হয়নি। প্রথম দিনে মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ।
খুলনার হয়ে দলের অন্য কোনো ব্যাটার ২০ রানও স্পর্শ করতে পারেননি। সেখানে সেঞ্চুরি হাঁকানো মিঠুন ১৬৯ বলে ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১১৯ রান করে সাজঘরে ফেরেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১৭তম শতক। অন্যদিকে ১৮০ বলে ১০৪ রান তুলে এখনো অপরাজিত আছেন নুরুল হাসান, যা তাঁর ১৩তম প্রথম শ্রেণির সেঞ্চুরি। ময়মনসিংহের হয়ে ৪টি উইকেট তুলে নেন পেসার ইয়াসিন আরাফাত। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরি পাওয়া মিঠুন ১৬৯ বলে ১২ চার ও ৫ ছক্কায় ১১৯ রান করে আউট হয়ে গেছেন। ময়মনসিংহের পেসার ইয়াসিন আরাফাত নিয়েছেন ৪ উইকেট।
দিনের অন্য ম্যাচে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিলেটকে ২১৮ রানে অলআউট করেছে চট্টগ্রাম। সিলেটার ব্যাটারদের মধ্যে কেবল আশরাফুল হাসান ৫১ রান করে ফিফটির দেখা পান। চট্টগ্রামের হয়ে ৪টি উইকেট শিকার করেন জাতীয় দলের হয়ে এক টেস্ট খেলা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। জবাবে ব্যাট করতে নেমে ৬৪ রানের উদ্বোধনী জুটি পায় চট্টগ্রাম। দিনের খেলা শেষ হওয়ার ঠিক এক বল আগে আউট হন ওপেনার সাদিকুর রহমান। অন্য প্রান্তে ৩৫ রানে অপরাজিত আছেন ওপেনার মাহমুদুল হাসান।
বগুড়ায় অনুষ্ঠিত আরেক ম্যাচে রংপুরের বোলিং তোপে পড়ে রাজশাহী। ৬৩ রানেই ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল দলটি। তবে এস এম মেহরবের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। দিন শেষে ৬ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। উইকেটে মেহরব ৮২ রানে এবং তাঁর সঙ্গী নিহাদ–উজ–জামান ২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০