
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন ও নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে এই সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর পাশাপাশি আগের নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
প্রশাসন কর্তৃক জারি করা বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নিয়মিত শিক্ষার্থীদের সমাবর্তন ফি ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিবন্ধন ফি আরও কিছুটা ছাড় দিয়ে ৩ হাজার ৫০০ টাকা করা হয়েছে। উল্লেখ্য, নির্দেশনায় অন্য শিক্ষাবর্ষের ফি অপরিবর্তিত থাকার কথা জানানো হয়েছে এবং ইতিমধ্যে যারা পূর্বের নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্নাতকদের জন্য তাদের নিকটাত্মীয় বা অভিভাবক সাথে আনার সুযোগ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়ম অনুযায়ী, নিবন্ধিত শিক্ষার্থীরা তাদের সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান কিংবা প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য অভিভাবকদের নিয়ে অংশ নিতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০