আইরিশ কোচকে থুথু ছিটানোর অভিযোগ ইসরাইলি খেলোয়াড়ের বিরুদ্ধে

প্রকাশ:
Print news

রাজনৈতিক অস্থিরতার চরম উত্তাপ ছড়িয়ে পড়ে আয়ারল্যান্ড ও ইসরাইলের মধ্যকার উয়েফা নেশনস লিগের ম্যাচে। সার্বিয়ায় অনুষ্ঠিত এই লড়াই ড্র হলেও মাঠের খেলা ছাপিয়ে বড় হয়ে ওঠে মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত বিতর্ক। আইরিশ কোচিং স্টাফের একজন সদস্যকে এক ইসরাইলি খেলোয়াড় থুথু ছিটিয়ে অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে। আইরিশ কোচ হেইমির হালগ্রিমসন জানিয়েছেন, বিষয়টি এখন উয়েফার ডিসিপ্লিনারি কমিটির পর্যালোচনায় রয়েছে। তবে বিস্তারিত মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান।

ঘটনার শিকার হওয়া আইরিশ কোচিং স্টাফ ডেমিয়েন ডয়েল দাবি করেছেন, খেলার বিরতির সময় সাজঘরে ফেরার পথে ওই ইসরাইলি খেলোয়াড় তার গায়ে থুথু ছিটিয়ে দেন। কোচ হালগ্রিমসন বলেন, ‘আমি স্বস্তি বোধ করছি যে এই অধ্যায় শেষ হয়েছে। গত দুই সপ্তাহ আমাদের দলের ওপর দিয়ে যে মানসিক ঝড় বয়ে গেছে, তা অন্য কোনো দলের দেখার প্রয়োজন নেই।’ গাজার সংঘাতের প্রেক্ষাপটে এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল তীব্র উত্তেজনা। এর আগে হাঙ্গেরিতে প্রথম লেগের ম্যাচে আয়ারল্যান্ড ৩-০ গোলে জয়লাভ করেছিল।

সার্বিয়ায় অনুষ্ঠিত ফিরতি লেগের এই ম্যাচে প্রথাগত করমর্দন বা পতাকা বিনিময়ের মতো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। যেখানে আইরিশরা গাজার সংঘাতের শিকার মানুষদের প্রতি সমবেদনা জানায়, আর ইসরাইলিরা স্মরণ করে ২০২৩ সালের ৭ই অক্টোবর হামলায় নিহতদের। খেলায় প্রথমার্ধে ট্রয় প্যারটের গোলে আয়ারল্যান্ড এগিয়ে গেলেও বিরতির পরপরই ডোর পেরেটজ গোল শোধ করে সমতায় ফেরান ইসরাইলকে।

অভিযোগের বিষয়ে ইসরাইলি কোচ রান বেন-শিমন দাবি করেন, ওই সময় তিনি ড্রেসিংরুমের ভেতরেই ছিলেন। তার খেলোয়াড়রা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সহিংসতা বা নৈতিক স্খলনমূলক আচরণ করেননি বলেও তিনি দাবি করেন।

শেয়ার করুন
শিরোনাম :
কক্সবাজারে এক বছরে ইলিশ উৎপাদন কমল ২১ শতাংশ আইরিশ কোচকে থুথু ছিটানোর অভিযোগ ইসরাইলি খেলোয়াড়ের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি: ঢাকায় পদায়নে থাকছে না সুপারিশ ৩৫ বছর পেরিয়েও নাঈমের মনে অমলিন রয়েছে প্রথম ছবি ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারকে অস্ত্র পাঠাল পাকিস্তান ৭ নভেম্বর সরকারি ছুটি, দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিন নেশার টাকার জন্য ভাগ্নেকে বিক্রির দায়ে মামা গ্রেপ্তার স্লো ওভার-রেটের শাস্তি পেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল মল্লিক, দলবদল নিয়ে কী বললেন আইনের প্রয়োগে দ্বিচারিতা কেন? সাধারণের দুর্ভোগ ও প্রতিকারের উপায় শিক্ষকের মর্যাদা সমুন্নত হলেই রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল: প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল জিতলেন কার্ল ডাইসেরথ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়াল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলায় মামলা দিনাজপুরের হাকিমপুরে ২২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক শ্রীলঙ্কার কাছে শেষ বলে হারলো জুনিয়র টাইগ্রেসরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার বিচার চাইল ডুজা কক্সবাজারে এক বছরে ইলিশ উৎপাদন কমল ২১ শতাংশ আইরিশ কোচকে থুথু ছিটানোর অভিযোগ ইসরাইলি খেলোয়াড়ের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি: ঢাকায় পদায়নে থাকছে না সুপারিশ ৩৫ বছর পেরিয়েও নাঈমের মনে অমলিন রয়েছে প্রথম ছবি ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারকে অস্ত্র পাঠাল পাকিস্তান ৭ নভেম্বর সরকারি ছুটি, দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিন নেশার টাকার জন্য ভাগ্নেকে বিক্রির দায়ে মামা গ্রেপ্তার স্লো ওভার-রেটের শাস্তি পেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ তৃণমূল ছেড়ে বিজেপিতে কোয়েল মল্লিক, দলবদল নিয়ে কী বললেন আইনের প্রয়োগে দ্বিচারিতা কেন? সাধারণের দুর্ভোগ ও প্রতিকারের উপায় শিক্ষকের মর্যাদা সমুন্নত হলেই রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল: প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল জিতলেন কার্ল ডাইসেরথ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়াল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলায় মামলা দিনাজপুরের হাকিমপুরে ২২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক শ্রীলঙ্কার কাছে শেষ বলে হারলো জুনিয়র টাইগ্রেসরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার বিচার চাইল ডুজা