বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে তিন ক্যাটাগরিতে মোট ৩৩ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
পদের বিবরণ ও বেতন স্কেল
- হিসাবরক্ষক: ২১টি পদ (গ্রেড-১৪), বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
- কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী: ৯টি পদ (গ্রেড-১৬), বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
- ব্যক্তিগত সহকারী: ৩টি পদ (গ্রেড-১৬), বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
নিয়োগে ইচ্ছুক প্রার্থীদের https://bhtpa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ও পরীক্ষার ফি জমাদান কার্যক্রম ৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় ২ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.bhtpa.gov.bd-তে পাওয়া যাবে।
- পদসংখ্যা: ২১।
- পদসংখ্যা: ৯।
- ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।
- পদসংখ্যা: ৩।
- নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।
- ৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন।






