এনওসি না পাওয়ায় লেজেন্ডস টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান

প্রকাশ:
Print news

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) থেকে নিজেদের নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। সাবেক তারকা ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র বা এনওসি পাওয়া যায়নি। বোর্ডের এমন কঠোর অবস্থানে টুর্নামেন্টটিতে আর অংশ নিতে পারছে না ফ্র্যাঞ্চাইজি দলটি।

এর পেছনে মূল কারণ হিসেবে পিসিবির পূর্বের একটি অভিযোগ কাজ করেছে। গত বছর টুর্নামেন্ট কর্তৃপক্ষের পয়েন্ট বণ্টনের নীতিকে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বর্জন করেছিল পাকিস্তান। সেই ঘটনার জেরে পিসিবি পাকিস্তান দলের অংশগ্রহণের ওপর একটি অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। এবারের আয়োজনে রানার্সআপ দলটি এনওসি পাওয়ার জন্য আয়োজকদের মাধ্যমে পিসিবির সাথে দফায় দফায় যোগাযোগ করলেও শেষ পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

টুর্নামেন্টটি গত ৩রা অক্টোবর শুরু হলেও পিসিবির সাথে সমঝোতার আশায় পাকিস্তান চ্যাম্পিয়নস তাদের উদ্বোধনী ম্যাচটি স্থগিত রেখেছিল। তবে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ঘনিয়ে আসলেও কোনো সমাধান না মেলায় দলটিকে শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়। পাকিস্তান চ্যাম্পিয়নসের মালিক কামিল খান পিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন। তবে সেই অনুরোধ গৃহীত না হওয়ায় তারা এক বিবৃতিতে গভীর হতাশা প্রকাশ করেছে এবং পিসিবির কর্তৃত্ব ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দলে থাকা শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ এবং ওয়াহাব রিয়াজদের মতো তারকারা মাঠে নামার সুযোগ হারালেন। বিবৃতিতে দলটি তাদের খেলোয়াড় ও সমর্থকদের ধৈর্য ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছে। আন্তর্জাতিক এই আসরে দেশের প্রতিনিধিত্ব করতে না পারায় খেলোয়াড় ও সমর্থক পর্যায়ে বেশ হতাশা তৈরি হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমিয়ে ৫ শতাংশ করল সরকার সেঞ্চুরিয়ন টেস্ট: লাঞ্চের আগে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেনাপোলে ককটেল হামলায় দুই শ্রমিকনেতা আহত, বিচারের দাবিতে বিক্ষোভ ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের মধ্যপ্রাচ্যে সামুদ্রিক হামলায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঈশ্বরদীতে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের মুখোমুখি ডর্টমুন্ড, আকর্ষণে নওয়ানেরি ডার্বি এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর গুরুত্বপূর্ণ বৈঠক আজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন নেপালে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও কাতারে চাকরিপ্রার্থীদের জন্য ২২ নভেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমিয়ে ৫ শতাংশ করল সরকার সেঞ্চুরিয়ন টেস্ট: লাঞ্চের আগে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেনাপোলে ককটেল হামলায় দুই শ্রমিকনেতা আহত, বিচারের দাবিতে বিক্ষোভ ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস নামানোর পরিকল্পনা সরকারের মধ্যপ্রাচ্যে সামুদ্রিক হামলায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঈশ্বরদীতে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের মুখোমুখি ডর্টমুন্ড, আকর্ষণে নওয়ানেরি ডার্বি এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর গুরুত্বপূর্ণ বৈঠক আজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন নেপালে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও কাতারে চাকরিপ্রার্থীদের জন্য ২২ নভেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়