চট্টগ্রাম সিটি করপোরেশনের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানটি সপ্তম ও নবম গ্রেডের মোট ৯টি শূন্য পদে জনবল নেবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদ: কনসালট্যান্ট (গাইনি অ্যান্ড অবস/অ্যানেসথেসিয়া/শিশুস্বাস্থ্য) – ৬টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে যা বিএমডিসি কর্তৃক নিবন্ধিত। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমডি, ডিসিএইচ, এমসিপিএস বা সমমানের ডিগ্রি এবং মেডিক্যাল অফিসার হিসেবে অন্তত সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন স্কেল: ৫৮,০০০ থেকে ১,২৬,৮০০ টাকা (৭ম গ্রেড)।
- পদ: মেডিক্যাল অফিসার (পুরুষ/নারী) – ৩টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি।
- বেতন স্কেল: ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা (৯ম গ্রেড)।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- উভয় পদের জন্য আবেদন ফি বাবদ ২২৩ টাকা জমা দিতে হবে।
- অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৪ নভেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে।
- আবেদনপত্র দাখিলের শেষ সময় ৪ ডিসেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের লিংক সংশ্লিষ্ট দাপ্তরিক ওয়েবসাইটে পাওয়া যাবে।
নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
- পদসংখ্যা: ৬।
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ পদে চাকরি, অষ্টম-এসএসসি পাসেই আবেদন।
- পদসংখ্যা: ৩।
- ২০২৭ সালে চাঙা হবে চাকরির বাজার, তবে সুযোগ পেলেই চাকরি ছাড়বেন ২১%।
- বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
- ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।






