চিকিৎসাসেবা বাড়াতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি

প্রকাশ:
Print news

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যকাঠামো নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতায় ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। চিকিৎসাশাস্ত্র অধ্যয়নে মেধাবী শিক্ষার্থীরা যুক্ত থাকলেও এবং সরকার এই খাতে বিশাল বিনিয়োগ করলেও সাধারণ মানুষ সেই বিনিয়োগের প্রকৃত সুফল থেকে বঞ্চিত রয়ে যাচ্ছে।

বর্তমান চিকিৎসাব্যবস্থায় এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, যার ফলে সাধারণ মানুষের জন্য চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার উচ্চমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। সরকারি হাসপাতালের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, অনেক স্থানেই প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসার সরঞ্জামের অভাব রয়েছে। বিশেষ করে উপজেলা পর্যায়ে চিকিৎসকের সংকট প্রকট হওয়ায় সাধারণ রোগীরা বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছে শরণাপন্ন হচ্ছেন। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি সরকারিভাবে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের ওপর জোর দেন। সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার যথেষ্ট ব্যবস্থা নেই।

তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পাস করার পর অনেক তরুণ চিকিৎসক গ্রামে যেতে আগ্রহী হন না। কেউ কেউ গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণের অজুহাতে কর্মস্থল ছেড়ে চলে যান, যা কাম্য নয়। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা রোধে দায়িত্বরতদের আন্তরিকতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ বাড়াতে হবে। পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণের অভ্যাস বন্ধ করতে হবে। সরকার পরিবর্তনের সঙ্গে সংগঠনের কার্যক্রমেও পরিবর্তন আসার যে সংস্কৃতি, তা থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।

দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করে জানিয়ে তিনি বলেন, জনবান্ধব ও সার্বজনীন স্বাস্থ্যব্যবস্থা গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে। অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান মজবুত করবে এবং ডেন্টাল সার্জারি ও স্বাস্থ্যসেবার উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি সংগঠনের স্যুভেনির উন্মোচন করেন এবং তাঁকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন। বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির। এ ছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান সভায় বক্তব্য রাখেন।

শেয়ার করুন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জা মাহফিজুল ইসলামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ পেট্রোবাংলায় ৭৫৩ পদে আবেদনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত তারাগঞ্জে বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জা মাহফিজুল ইসলামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ পেট্রোবাংলায় ৭৫৩ পদে আবেদনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত তারাগঞ্জে বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা