চৌদ্দগ্রামে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ:
Print news

কুমিল্লার চৌদ্দগ্রামে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। স্থানীয় মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুম মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে উপজেলার প্রায় ৩০টি মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক এই আসর থেকে মোট ৩৫ জন মেধাবী শিক্ষার্থী জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। আয়োজকদের প্রত্যাশা, এসব শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ক্বারী শায়েখ আব্দুল হক। চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের মুহতামিম শাহ সাইয়েদ মুহাম্মদ যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মোশারফ হোসেন জিপু। মুফতি সাইয়েদ আবদুল আউয়ালের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের অতিথিদের মধ্যে হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা ইসমাইল, মুফতি জালাল উদ্দিন, মুফতি মাহমুদ হাসান, মাওলানা খলিলুর রহমান, হাফেজ আব্দুল আউয়াল সুমন, জাকারিয়া আমিনী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ ইমদাদুল হক, হাফেজ আব্দুল মান্নান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, হাফেজ ইকবাল ও মাওলানা সাখাওয়াত হোসাইনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। সেই সঙ্গে প্রতিটি প্রতিযোগীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইয়েদ মোহাম্মদ জাকারিয়া বলেন, কোমলমতি শিশুদের কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রসারে প্রহারমুক্ত ও নির্যাতনহীন একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। চৌদ্দগ্রাম উপজেলার প্রতিটি মাদ্রাসায় আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন
শিরোনাম :
না ফেরার দেশে ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ চৌদ্দগ্রামে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত সিদীপে ৪০০ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর দেশে ফিরলেই ফাঁসি হবে শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর বাবা সুব্রত চক্রবর্তীকে হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু না ফেরার দেশে ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ চৌদ্দগ্রামে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত সিদীপে ৪০০ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর দেশে ফিরলেই ফাঁসি হবে শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর বাবা সুব্রত চক্রবর্তীকে হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু