দেশে ফিরলেই ফাঁসি হবে শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর

প্রকাশ:
Print news

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা দেশে ফেরার সাথে সাথেই তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। সাজার বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যাওয়ায় এখন আইনগতভাবে আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। ১০ নভেম্বর, মঙ্গলবার ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আইনগত সুযোগ নেই বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তার মতে, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তিকে রাষ্ট্র বা সরকার পাসপোর্ট প্রদান করলে তা বিচার ব্যবস্থার প্রতি উপহাসের সামিল। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।

লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ সম্প্রতি ভারতের বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন করেছে। এই প্রসঙ্গ টেনে আমিনুল ইসলাম বলেন, পররাষ্ট্রমন্ত্রী একে হাস্যকর হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ, যিনি পাসপোর্ট চাইছেন তিনি নিজে বা তার দল আবেদন না করে একটি বিদেশি সংস্থা দিয়ে তা করিয়েছেন।

তিনি আরও জানান, শেখ হাসিনা ভারত সরকারের কাছে মানবিক কারণে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তবে ভারত সরকারের কাছে তিনি নিজে বাংলাদেশে ফেরার বিষয়ে কোনো লিখিত আবেদন করেছেন বলে এখন পর্যন্ত কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। তার মতে, শেখ হাসিনার বাংলাদেশে আসার কোনো সদিচ্ছা নেই। মামলার বিচার চলাকালীন সময়েও তিনি দেশে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ কাজে লাগাননি। সদিচ্ছা থাকলে তিনি মামলা চলাকালে দেশে এসে তা মোকাবিলা করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল দায়ের করতেন।

চিফ প্রসিকিউটরের মতে, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান তবে তার সঠিক পথ হলো ভারত সরকারের কাছে লিখিত আবেদন করা। তিনি সরাসরি ভারতের কাছে অনুরোধ করতে পারেন যেন তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ব্রিফিংয়ে আমিনুল ইসলাম স্মরণ করিয়ে দেন, শেখ হাসিনা তার আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশত্যাগ করেছেন কিন্তু নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে রেখে গেছেন। বর্তমান পরিস্থিতিতেও বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে যেসব বক্তব্য ছড়ানো হচ্ছে তা আদৌ তার কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এখন অপতৎপরতা চালিয়ে তিনি নিজের এবং দলের জন্য নতুন করে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি আরও বলেন, আপনি আপনার আত্মীয়স্বজনসহ খুব নিরাপদে এই দেশ থেকে পালিয়েছেন। এখন তাদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন।

শেয়ার করুন
শিরোনাম :
দেশে ফিরলেই ফাঁসি হবে শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর বাবা সুব্রত চক্রবর্তীকে হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ দেশে ফিরলেই ফাঁসি হবে শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর বাবা সুব্রত চক্রবর্তীকে হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭