কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি

প্রকাশ:
Print news

কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীর হোটেল-কটেজ জোন সংলগ্ন সৈকতপাড়ায় মঙ্গলবার সকাল ৬টার দিকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৈকতপাড়া সড়কের পূর্বপাশে অবস্থিত একটি আবাসিক হোটেলের পাশের বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে চারটি বসতঘর পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আকস্মিক এই ঘটনায় এলাকাটিতে চরম আতঙ্ক তৈরি হয় এবং হোটেল ও বসতবাড়িতে থাকা মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তারা হোটেল ও ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুনের খবর ছড়িয়ে পড়ার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতবাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে সড়কে অবস্থান নেন।

ঘটনার পরপরই খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারটি ইউনিট সম্মিলিত চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পর্যটন এলাকায় সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এর আগে গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভসংলগ্ন উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন পর্যটক প্রাণ হারান। ওই ঘটনার ছয় দিন পর ২৩ অক্টোবর কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসেও আগুন লাগার ঘটনা ঘটেছিল। তবে সুগন্ধা পয়েন্টের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সেখানে বড় কোনো ক্ষতি হয়নি। কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম