তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে বড় ধরনের নিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অ্যালুমিনিয়ামের বাসনে বিষাক্ত সিসা, কীভাবে এলো, করণীয় কী।
জাতীয় সংসদের সোমবারের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল ফ্রান্স। প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৪৯৫ জন উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার কাজ চলছে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে সারা দেশে ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা চলছে। এই প্রক্রিয়ায় প্রতিটি উপজেলায় ২৪ জন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যাদের আটটি ক্রীড়া বিভাগে ভাগ করে দায়িত্ব দেওয়া হবে। এই নিয়োগ সম্পন্ন হলে সারা দেশে ক্রীড়া শিক্ষার মান বাড়বে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিংয়ের দায়িত্বে বেনকেনস্টেইন। এতে সারা দেশে মোট ১১ হাজার ৮৮০টি পদ সৃষ্টি হবে।
সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বর্তমানে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে এবং প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদনের পর উন্নয়নকাজ শুরু করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়েও সংসদে কথা বলেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে তদন্তের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটি ইতিমধ্যেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রতিবেদনটি পরবর্তী পর্যালোচনার জন্য গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। ঢাকায় সিএমএম আদালত ও টিএসসির কাছে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন। মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ। ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কমিটি।
তিনি আরও নিশ্চিত করেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে একটি সংঘবদ্ধ চক্রের বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।






