তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

প্রকাশ:
Print news

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে। সোমবার দুপুরের দিকে ঘটা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন শ্রমিক এবং আহত হয়েছেন আরও ১২ জন। দেশটির অন্যতম প্রধান এই ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে। সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে, যা স্থানীয়দের মাঝে ভূমিকম্পের আতঙ্ক তৈরি করে। ভিডিও ফুটেজে কারখানার ভেতর বড় ধরনের অগ্নিকাণ্ড এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা গেছে। মূলত কারখানায় একটি ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা ভারী সরঞ্জামগুলো নিচে থাকা চুল্লির ভেতরে পড়ে যায় এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ১৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে এবং এরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, কর্মক্ষেত্রে এ ধরনের নিরাপত্তা ঝুঁকি তুরস্কে দীর্ঘদিনের একটি বড় সমস্যা। আলিয়াগা এলাকাটি তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দর হওয়ার পাশাপাশি জাহাজ ভাঙার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে হাবাস কারখানার মতো বড় শিল্প প্রতিষ্ঠানগুলো দীর্ঘসময় ধরে কার্যক্রম চালিয়ে আসছে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট এরদোগান হতাহতের বিষয়টি নিশ্চিত করে যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তৎপরতা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ হাসিনার দেশে ফেরার তৎপরতা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর সিলেট টেস্ট বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ এআইয়ের প্রভাবে কমছে চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকট? শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তৎপরতা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ হাসিনার দেশে ফেরার তৎপরতা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর সিলেট টেস্ট বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ এআইয়ের প্রভাবে কমছে চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকট? শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর