
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে। সোমবার দুপুরের দিকে ঘটা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন শ্রমিক এবং আহত হয়েছেন আরও ১২ জন। দেশটির অন্যতম প্রধান এই ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে। সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে, যা স্থানীয়দের মাঝে ভূমিকম্পের আতঙ্ক তৈরি করে। ভিডিও ফুটেজে কারখানার ভেতর বড় ধরনের অগ্নিকাণ্ড এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা গেছে। মূলত কারখানায় একটি ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা ভারী সরঞ্জামগুলো নিচে থাকা চুল্লির ভেতরে পড়ে যায় এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার পর প্রাথমিকভাবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ১৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে এবং এরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, কর্মক্ষেত্রে এ ধরনের নিরাপত্তা ঝুঁকি তুরস্কে দীর্ঘদিনের একটি বড় সমস্যা। আলিয়াগা এলাকাটি তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দর হওয়ার পাশাপাশি জাহাজ ভাঙার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে হাবাস কারখানার মতো বড় শিল্প প্রতিষ্ঠানগুলো দীর্ঘসময় ধরে কার্যক্রম চালিয়ে আসছে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট এরদোগান হতাহতের বিষয়টি নিশ্চিত করে যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০