সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দলের প্রধান কোচ পিটার বাটলারের গুরুতর অসুস্থতার কারণে পুরো ফুটবল অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। ষাট বছর বয়সী এই কোচের অসুস্থতা ধরা পড়ার পর চিকিৎসার জন্য তিনি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পিটার বাটলার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি কোচের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন, তবে তার স্থলে নতুন কোচ নিয়োগের বিষয়ে আপাতত বিস্তারিত কোনো তথ্য বাফুফে সভাপতি দেননি। চিকিৎসার জন্য বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন ৬০ বছর বয়সী এই কোচ। এদিকে, আগামী ১ ও ৫ই ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। তবে সিঙ্গাপুর সফরের পরও তিনি দায়িত্বে থাকবেন কি না- তা এখনো নিশ্চিত নয়। তার অধীনেই দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বাটলারের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তীকালীন কোচের কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শোনা যাচ্ছে, ফরাসি কোচ এবং উয়েফা লাইসেন্সধারী এরিক মেয়ারকে দলের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। গত মাসের শেষদিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে যাওয়ার পর থেকেই তিনি দলের বাইরে রয়েছেন। তার অনুপস্থিতিতে সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা দলের অনুশীলন ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন। খেলোয়াড়রা বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাটলারের পাঠানো নির্দেশনাবলি অনুসরণ করে প্রস্তুতি চালাচ্ছেন।
সিঙ্গাপুর সিরিজের প্রস্তুতি কার্যক্রম অবশ্য নিজস্ব পরিকল্পনামাফিক চলছে। নিবিড় অনুশীলনের উদ্দেশ্যে গত ৩০শে অক্টোবর ৪৪ সদস্যের একটি প্রাথমিক দল চট্টগ্রামে গিয়েছে। আগামী ১৬ই নভেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর ১৭ই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করবেন নারী ফুটবলাররা। এরপর ১৯শে নভেম্বর থেকে তারা পুনরায় নিয়মিত অনুশীলন শুরু করবেন। ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে এলিট একাডেমি থেকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পিটার বাটলার। তার হাত ধরেই আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ নারী দল নতুন লক্ষ্য নিয়ে এগোচ্ছিল। এখন বাটলারের অনুপস্থিতিতে সিঙ্গাপুর সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এরিক মেয়ার স্থায়ী হবেন কি না, তা নির্ভর করবে পরিস্থিতির ওপর। একদিন বিরতি দিয়ে ১৯শে নভেম্বর থেকে একই ভেন্যুতে আবারো নিয়মিত অনুশীলন করার কথা মেয়েদের।






