তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর প্রাণহানি

প্রকাশ:
Print news

নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর মদনগঞ্জগামী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে এবং তিনি স্নাতক (অনার্স) শ্রেণিতে পড়াশোনা করছিলেন।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি মদনগঞ্জগামী লেনে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে জোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে এবং চালক নিঝুম ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর বন্ধু ফারহান গুরুতর আহত হন।

পুলিশ জানিয়েছে, নিঝুমের মাথা, গলা, হাত ও পায়ে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে তাঁর দেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্যদিকে আহত ফারহানকে চিকিৎসার জন্য দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি নিঝুম উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ফেব্রুয়ারিতে তাঁর জাপান যাওয়ার কথা নিশ্চিত হয়েছিল এবং সে লক্ষ্যে তিনি জাপানি ভাষাও শিখেছিলেন। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর হঠাৎ এই অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান: শর্ত সাতটি তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর প্রাণহানি কুষ্টিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ, নির্যাতন ও অর্থ আদায়ের গুরুতর অভিযোগ রাজশাহীতে অনুষ্ঠিত হলো গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আঞ্চলিক পরিষদ অধিবেশন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে ৪৮০ জনের বিশাল নিয়োগ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ হারালেন তিন বাংলাদেশি শ্রমিক ভয়েস সুবিধায় চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে কথা বলে জানুন সব লেনদেন জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ ইরানকে ধ্বংসের নতুন হুমকি ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্রাফিক ও রাষ্ট্রীয় সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল মাঠের বাইরের রোনালদো: দারিদ্র্য জয়ী এক মহাতারকার অজানা জীবন রাজবাড়ীর পদ্মা নদীতে মিলল ১৪ কেজির বিশাল বাগাড় মাছ আমির জাঙ্গুর সেঞ্চুরিতে আলো ছড়িয়েও শেষ সিলেট টেস্টের প্রথম দিন বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় যুবদল নেতা কারাগারে ১৯তম বিজেএস প্রিলিমিনারি ফল: ২৫০ পদের জন্য উত্তীর্ণ ৩৪৩ জন স্ত্রী নিখোঁজের মামলায় আদালতে চাঞ্চল্যকর জবানবন্দি নরেশ ভাটের চিকিৎসককে নিরাপত্তা ঘটনায় ও ডাকাতির ঘটনায় মালয়ালম অভিনেতা-অভিনেত্রী গ্রেপ্তার ৯ নভেম্বর বসছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের দ্বিতীয় সভা নেতানিয়াহুর সমর্থন কমে দুর্বল অবস্থান, সরকার গঠনের পথে আইসেনকট কাতারের নিরাপত্তায় দায়িত্ব নিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান: শর্ত সাতটি তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর প্রাণহানি কুষ্টিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ, নির্যাতন ও অর্থ আদায়ের গুরুতর অভিযোগ রাজশাহীতে অনুষ্ঠিত হলো গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আঞ্চলিক পরিষদ অধিবেশন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে ৪৮০ জনের বিশাল নিয়োগ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ হারালেন তিন বাংলাদেশি শ্রমিক ভয়েস সুবিধায় চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে কথা বলে জানুন সব লেনদেন জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ ইরানকে ধ্বংসের নতুন হুমকি ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্রাফিক ও রাষ্ট্রীয় সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল মাঠের বাইরের রোনালদো: দারিদ্র্য জয়ী এক মহাতারকার অজানা জীবন রাজবাড়ীর পদ্মা নদীতে মিলল ১৪ কেজির বিশাল বাগাড় মাছ আমির জাঙ্গুর সেঞ্চুরিতে আলো ছড়িয়েও শেষ সিলেট টেস্টের প্রথম দিন বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় যুবদল নেতা কারাগারে ১৯তম বিজেএস প্রিলিমিনারি ফল: ২৫০ পদের জন্য উত্তীর্ণ ৩৪৩ জন স্ত্রী নিখোঁজের মামলায় আদালতে চাঞ্চল্যকর জবানবন্দি নরেশ ভাটের চিকিৎসককে নিরাপত্তা ঘটনায় ও ডাকাতির ঘটনায় মালয়ালম অভিনেতা-অভিনেত্রী গ্রেপ্তার ৯ নভেম্বর বসছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের দ্বিতীয় সভা নেতানিয়াহুর সমর্থন কমে দুর্বল অবস্থান, সরকার গঠনের পথে আইসেনকট কাতারের নিরাপত্তায় দায়িত্ব নিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য