পরিবার নয়, মানুষের বিচার হওয়া উচিত তার চারিত্রিক বৈশিষ্ট্যে: প্রভা

প্রকাশ:
Print news

বর্তমানে শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শোবিজের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজের অবস্থানে অবিচল এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি বর্তমানে চাকরির সঙ্গেও যুক্ত রয়েছেন। কাজের ব্যস্ততার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের ভাবনাগুলো শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরিবার ও একজন প্রাপ্তবয়স্ক মানুষকে বিচারের মাপকাঠি নিয়ে নিজের স্পষ্ট মতামত তুলে ধরেছেন প্রভা।

পরিবারের সদস্যদের চারিত্রিক বৈচিত্র্য তুলে ধরে প্রভা জানান, প্রতিটি পরিবারেই নানা ধরনের মানুষ থাকেন। কিছু মানুষ অত্যন্ত শিক্ষিত, মার্জিত ও উদার মানসিকতার অধিকারী হন। তারা ঝগড়া-বিবাদের চেয়ে শান্তিকে গুরুত্ব দেন, অন্যায়ের প্রতিবাদ করেন এবং সৎ পথে জীবনযাপন করেন। তবে একই পরিবারে এর সম্পূর্ণ বিপরীত স্বভাবের মানুষও থাকাটা অস্বাভাবিক নয়। প্রভা বলেন, ‘প্রাপ্তবয়স্ক হওয়ার পর একজন মানুষকে তার নিজের কর্ম, চরিত্র ও মূল্যবোধের ভিত্তিতে বিচার করা উচিত, পারিবারিক পরিচয়ে নয়। একজন ব্যক্তি তার নিজস্ব পরিচয় বহন করেন, পরিবারের নয়।’

প্রভার এমন চিন্তাশীল মন্তব্য ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকে তার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন। যেমন রাব্বি নামে একজন লিখেছেন, ‘সম্পূর্ণ একমত। আপনি কেবল নিজের কাজগুলোই নিয়ন্ত্রণ করতে পারেন, অন্যদের কাজ নয়।’ তবে ভিন্নমতের উদাহরণও আছে। আশিক নামে এক অনুরাগী মন্তব্য করেন, ‘তারপরও একটা কথা আছে—আম গাছে আমই ধরে, কাঁঠাল না। যদিও এখন বৈজ্ঞানিক প্রযুক্তিতে হয়তো ধরাতে পারবেন। কিন্তু প্রাকৃতিক বিষয়টা অস্বীকার করার সুযোগ নেই।’

উল্লেখ্য যে, কয়েক মাস আগেই নিজের বিয়ে নিয়ে নানা গুঞ্জনের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। সে সময় তিনি সেসব খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন। এছাড়া অতীতেও বারবার তাকে কেন্দ্র করে বিয়ের গুজব ছড়ানোয় তিনি বিরক্তি প্রকাশ করেছিলেন। তবে সাম্প্রতিক এই পারিবারিক ভাবনার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক বা আলোচনা তৈরি হয়েছে, সে বিষয়ে কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি সাদিয়া জাহান প্রভা।

শেয়ার করুন
শিরোনাম :
৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা বেড়ে ৮৬৭ কোটি টাকা মজুরি বোর্ড গঠন হচ্ছে, আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী শফিকুর রহমান: সারা দেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জনমত জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা বুয়েটে ৫ পদে নিয়োগ: বেতন স্কেল ১ লাখ টাকা পর্যন্ত মার্তিনেজ: সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার নতুন পে স্কেলে তিন মাসের বকেয়া পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা রেকর্ড ক্রিপ্টো চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা, কেন উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বিশ্বকাপ ফাইনালে ষড়যন্ত্রের অভিযোগ ওড়ানো নিয়ে মুখ খুললেন মার্তিনেজ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২৫০টির মধ্যে নিজের অভিনয় করা মাত্র ১১টি ছবি পছন্দ পরেশ রাওয়ালের জাপানের সাথে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ এআই সার্চের প্রভাবে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চট্টগ্রামে ৬৬ হাজার মামলা নিষ্পত্তিতে বিচারক মাত্র আটজন প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি শুরু: আইনি জটিলতা কেটে প্রস্তুত হচ্ছে তালিকা পাবনায় বজ্রপাতে ৬ কিশোর-তরুণের প্রাণহানি ৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা বেড়ে ৮৬৭ কোটি টাকা মজুরি বোর্ড গঠন হচ্ছে, আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী শফিকুর রহমান: সারা দেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জনমত জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা বুয়েটে ৫ পদে নিয়োগ: বেতন স্কেল ১ লাখ টাকা পর্যন্ত মার্তিনেজ: সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার নতুন পে স্কেলে তিন মাসের বকেয়া পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা রেকর্ড ক্রিপ্টো চুরিতে উত্তর কোরীয় হ্যাকাররা, কেন উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বিশ্বকাপ ফাইনালে ষড়যন্ত্রের অভিযোগ ওড়ানো নিয়ে মুখ খুললেন মার্তিনেজ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২৫০টির মধ্যে নিজের অভিনয় করা মাত্র ১১টি ছবি পছন্দ পরেশ রাওয়ালের জাপানের সাথে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ এআই সার্চের প্রভাবে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল আজ প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল চট্টগ্রামে ৬৬ হাজার মামলা নিষ্পত্তিতে বিচারক মাত্র আটজন প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি শুরু: আইনি জটিলতা কেটে প্রস্তুত হচ্ছে তালিকা পাবনায় বজ্রপাতে ৬ কিশোর-তরুণের প্রাণহানি